ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ। ​

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভালুকার কুল্লাবর গ্রাম থেকে স্বামী ও স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। বর্তমানে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কুল্লাবর গ্রামের মৃত আইনুল্লাহর ছেলে জসিম উদ্দিনের (৬৫) সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের (৫০) পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। জসিম উদ্দিনের সন্দেহ ছিল, তার আপন বড় ভাইয়ের ছেলের সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বসতঘরের ভেতর কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে মারাত্মকভাবে জখম করেন। পরবর্তী সময়ে তিনি নিজে একই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় পোঁচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে এমন একটি ঘটনা ঘটেছে। ঘটনার পর স্বামী-স্ত্রী দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত সেই পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে আন্দোলনকারীদের হামলায় আহত পোশাক শ্রমিক তৌফিক হোসেন (৩৫) মারা গেছেন।
গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত সেই পোশাক শ্রমিকের মৃত্যু
৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী
৪০৬৮ কোটি টাকার নতুন দুইটি জেটি ও ইয়ার্ডসহ আনুষঙ্গিক নির্মাণ কাজের উদ্বোধন করতে বৃহস্পতিবার (৫ নভেম্বরে) মোংলা বন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী
নিজের পকেটকে সরকারি কোষাগার ভাবেন এই ইউপি কর্মকর্তা!
বরগুনার আমতলীতে এক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি রাজস্বের কয়েক লাখ টাকা আত্মসাৎ, ট্রেড লাইসেন্সের অর্থের হিসাব গোপন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। 
নিজের পকেটকে সরকারি কোষাগার ভাবেন এই ইউপি কর্মকর্তা!
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী এলাকাবাসীর বিরুদ্ধে দায়েরকৃত 'মিথ্যা ও হয়রানিমূলক' মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ফাঁড়ির ভেতর পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করলেন এসআই
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।
ফাঁড়ির ভেতর পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করলেন এসআই
আরও পড়ুন
এবার পুকুরের মাছেও মাইক্রোপ্লাস্টিক
দুর্গোৎসবে সরকারি সহযোগিতা বেড়েছে: প্রিন্স
বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পরও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে
বৃদ্ধাশ্রমে ইমাম ঢুকতেই প্রতিবন্ধী নারীর চিৎকার, অতঃপর...