ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে। ছবি: সংগৃহীত

চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বাবাকে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট রাজকন্যা। সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে রুটি ও চা তুলে দেয় সে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মেয়ের এই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের মেয়ে। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে সে। এরপর খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় ছোট্ট মেয়েটি।

বাবার প্রতি মেয়ের এই ভালোবাসার দৃশ্যটি স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে অনেকেই বলছেন অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, সন্তানের কাছে বাবা সবসময়ই বাবা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ফেসবুকে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ফেসবুকে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
গরীবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গরীবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। একই সঙ্গে এসব বিষয়ে আলেমদের সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ
বাংলাদেশ নিয়ে গুজব ও অপতথ্য ছড়িয়ে শীর্ষে থাকা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক ভুয়া ছবি ছড়িয়েছেন।
এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
আরও পড়ুন
জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় জজ হলেন তিন শিক্ষার্থী, ববিতে খুশির বন্যা
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
বরিশালে মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু