ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আবাসিক হোটেলে যাওয়ার আগেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় যুগল ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বহিরাগত তরুণ-তরুণীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কলেজের হিন্দু হলের সামনের সড়ক থেকে তাদের আটক করে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।

আটক তরুণের নাম শুভ দাস (২১)। তার বাড়ি ভোলায়। অন্যদিকে, তরুণীর বাড়ি পিরোজপুর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে কলেজের হিন্দু হলের সামনের সড়কে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন।

এ সময় শুভর মুঠোফোন পরীক্ষা করে একটি গোপন ফোল্ডারে তিন শতাধিক ব্যক্তিগত ভিডিও পাওয়া যায় বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, ভিডিওগুলোতে একাধিক নারীর সঙ্গে শুভর অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করা হয়েছে। এ ছাড়া নিজের বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গেও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ওই ফোনে পাওয়া গেছে বলে জানা গেছে।

শুভর বরাত দিয়ে জানা গেছে, বিএম কলেজে আসার আগে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি আবাসিক হোটেলে কক্ষ বুক করেছিলেন। সেখানে তরুণীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

এদিকে, শিক্ষার্থীদের হাতে আটক হওয়ার পর শুভ পুলিশে কর্মরত তার বোনকে ফোন করেন। পরে তার বোন বরিশাল পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপর বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপস্থিতিতে তাদের থানায় নেওয়া হয়।

এ বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ছেলে-মেয়ে দুজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মেয়েটির এক ভাই এসেছে, তারা সবাই থানায় গিয়েছে।

ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের ঘটনা এড়াতে আগামী এক-দুই দিনের মধ্যে রাত ৮টার পর ক্যাম্পাসে সব ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি রাতে ক্যাম্পাসে চলাচলের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করার বিষয়টিও ভাবা হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা। এ জন্য উচ্চশিক্ষা ব্যবস্থাকে সমন্বিত ও সামগ্রিক পদ্ধতিতে সাজাতে হবে, যাতে তা দেশের ও বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারে এবং কেউ বেকার না থাকে।
বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি
ইবির হল ডাইনিংয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা, খাবারের মান নিয়ে ক্ষোভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে খাবার তৈরি ও পরিবেশনে স্বাস্থ্যবিধি উপেক্ষার চিত্র দেখা গেছে।
ইবির হল ডাইনিংয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা, খাবারের মান নিয়ে ক্ষোভ
মাদরাসা ও মানবিক বিভাগে পড়েও জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ
মাদ্রাসায় দাখিল ও আলিম সম্পন্ন করার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি হন জাহিদ হাছান।
মাদরাসা ও মানবিক বিভাগে পড়েও জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ
ধর্ষণে নারীরও দায় আছে মন্তব্যে আটকে ছিল শপথ, শপথ নিয়েই পদত্যাগ আকাশ দাশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে শপথ নিয়ে একই দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন নির্বাচিত কার্যনির্বাহী সদস্য আকাশ দাশ।
ধর্ষণে নারীরও দায় আছে মন্তব্যে আটকে ছিল শপথ, শপথ নিয়েই পদত্যাগ আকাশ দাশের
আজ ঐতিহাসিক ‘শিক্ষা দিবস’, যে রক্তের বিনিময়ে এসেছিল শিক্ষার অধিকার
আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস।
আজ ঐতিহাসিক ‘শিক্ষা দিবস’, যে রক্তের বিনিময়ে এসেছিল শিক্ষার অধিকার
আরও পড়ুন
বরিশাল ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের’ যাত্রা শুরু
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর