ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচকদের প্রতি রুমিন ফারহানার কড়া বার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার-২ সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সনাতনী ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে করেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ বিষয়টিকে কেন্দ্র করে তার চেহারায় দেবী দুর্গার প্রতীকী বানিয়ে ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়।

এ বিষয়ে নিয়ে ফেসবুক ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা লেখেন, ‘ছবিটি কেউ একজন তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে যাতে বিভাজন আর ঘৃনা উসকে দেওয়া যায়’। তবুও এই বিষয়টি নিয়ে সামজিকমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা করেন অনেকে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেসবুকে নিজের আইডিতে সেই সব সমালোচনাকারীদের উদ্দেশ করে একটি পোস্ট করেন তিনি। পোস্টে বিভিন্ন সামাজিক অপরাধ ও অন্যায়ের উদাহরণ ব্যঙ্গাত্মক বা কটাক্ষের ভাষায় তুলে ধরেন তিনি।

এ সময় ২২টি বিষয়ে প্রশ্ন রেখে তিনি লেখেন, ‘১. বলাৎকারে ধর্ম যায় না, ২. ঘুষ খেলে ধর্ম যায় না, ৩. শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না, ৪. মানুষ খুনে ধর্ম যায় না, ৫. নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না, ৬. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না, ৭. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না, ৮. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না, ৯. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না, ১০. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়া বললে ধর্ম যায় না, ১১. মুনাফেকিকে জীবনের মূল মন্ত্র বানালে ধর্ম যায় না, ১২. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না, ১৩. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না, ১৪. বাবা মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না, ১৫. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না, ১৬. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না, ১৭. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না, ১৮. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না, ১৯. খাদ্যে ভেজাল এমন কি বিষ মেশালেও ধর্ম যায় না, ২০. ব্যভিচারে ধর্ম যায় না, ২১. দুর্বলের ওপর অত্যাচারে ধর্ম যায় না, ২২. দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

একই সঙ্গে তাকে নিয়ে নেটিজেনদের বানানো দেবী দুর্গার ছবি শেয়ার করে বিশেষ দ্রষ্টব্যে (বি.দ্র.) লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্ত্রাস করে পালানো আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় : সামিনা লুৎফা
সন্ত্রাস করে পালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধিকারকর্মী ও নাট্যকর্মী সামিনা লুৎফা।
সন্ত্রাস করে পালানো আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় : সামিনা লুৎফা
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-এনসিপি হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন: ন্যান্সি
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেন তিনি। 
ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন: ন্যান্সি
ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!
এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা আলম!
দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গও টেনে এনেছেন।
এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা আলম!
আরও পড়ুন
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, দেখতে গিয়ে গার্মেন্টসকর্মী নিহত