ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

অসুস্থ বাবার ভরণপোষণ দেন না তাশরীফ, অভিযোগ বাবার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম
ছবি: সংগৃহীত

দেশে নানা ঘটনা নিয়ে বক্তব্য দিতে প্রায়ই আলোচনায় আসেন ইসলামী বক্তা জুবায়ের আহমাদ তাশরীফ। বিভিন্ন বিষয়ে ন্যায়-নীতি ও জ্ঞানগর্ভ কথা বললেও নিজের অসুস্থ বাবার খোঁজখবর নেন না এবং ভরণপোষণের জন্য অর্থ দেন না বলে অভিযোগ করেছেন তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে ছেলের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে প্রকাশিত ওই সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে মাওলানা মো. হেদায়েতুল্লাহ বলেন, ‘আমি নিজে অসুস্থ। অথচ ছেলের কাছে টাকা চাইলে দেয় না। কোনো খোঁজখবরও রাখে না। কত জায়গায় কত টাকা ব্যয় করে।’

মাওলানা হেদায়েতুল্লাহ বলেন, ‘পড়াইয়া তারে আজকে মাওলানা বানাইছি, হাফেজ বানাইছি। সে অস্বীকার যায়, আমি বলে তারে পড়াইছি না। এরপরে তার আরেকটা কথা, সে ছোট সময় তার প্রস্রাব বন্ধ হয়ে গেছিল।পরে মানুষের কাছে ভিক্ষা কইরা কইরা, টাকা চাইয়া চাইয়া আমি তো টাকা অল্প টাকা পাই, ইমামতি করি, তো টাকাটা চলে না। পরে মাইনষের কাছ থেকে চাইয়া চাইয়া, অনেক কষ্ট কইরা, তারে অনেক দিন পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, মির্জাপুর হাসপাতালে আমি চিকিৎসা কইরা অনেক কষ্ট কইরা তারে আল্লাহ মুক্তি করছে, ভালো হইছে।’

নিজের অসুস্থতার সময় ছেলের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘আমি যখন অসুস্থ ছিলাম, তারে কইছি, আমারে কিছু টাকা দে। পরে কিছু টাকা না দিয়া কয়, আমি জমি কিনমু। আমি টাকা দিতে পারতাম না, কষ্ট করে তোরে লেখাপড়া করলাম, লালনপালন করলাম, তুই টাকা দিতে পারতি না?’

মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে চিকিৎসা করানোর কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘পরে আমি আমার এক মিডিয়ার মাধ্যমে একজন আমারে কইছে, মানুষের দ্বারস্থ হন, বেশি টাকা-পয়সা দিব। পরে মিডিয়ার মাধ্যমে দ্বারস্থ হইছি। কিছু টাকা-পয়সা দিছেও। দেওয়ার পরে আমি চিকিৎসা করছি। কিন্তু চিকিৎসা করার পরেও আমার পুরাপুরি এটা ভালো হইছে না। আমি এহনো চিকিৎসাধীন আছি, চিকিৎসা করব।’

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হইছে, পর হইলাম আমি। সে আজকে আমার খোঁজখবর লয় না, আমারে সে দেহে না, আমারে টাকা-পয়সা দেয় না। আমি কষ্টের ভিতরে আছি,’ কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের করুণ পরিণতির কথা তুলে ধরেন ইসলামী বক্তা তাশরীফের বাবা।

ছেলের বর্তমান অবস্থার কথা তুলে ধরে হেদায়েতুল্লাহ বলেন, ‘তার অজস্র টাকা আছে, তার বন্ধুর অভাব নাই। আগে কি তার বন্ধু ছিল? আমি তারে কষ্ট করে পড়াইলাম, তারে কষ্ট করে পাললাম। সে আমারে তো কোনো দিন কিছু করে না।’

তাশরীফের পরামর্শে নিজের ইমামতির চাকরি ছাড়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘এরপরে কিছুদিন আগে আমি এই বাজার মসজিদে ইমামতি করি। এহন আইছে, আমি চেয়ারম্যান দাঁড়ামু, তুমি দোয়া করে আমারে মাফ করে দিও। আমি কইলাম, ঠিক আছে, ছেলে হিসেবে মাফ চাইছোস, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে কয়, ঠিক আছে, তাইলে তুমি চাকরি ছাইড়া দাও, তোমারে প্রতি মাসে ১০ হাজার টাকা দিমু। আমি কইলাম, ঠিক আছে, চাকরি ছেড়ে দিলাম। তার কথা অনুযায়ী চাকরি ছাইড়ে দিছি। পরে আমারে এক টাকাও দেয় না।’

তিনি বলেন, ‘তার লগে পিএস আছে, ওবায়দুল্লাহ। তারে কই, কিরে, হে তো টাকা দেয় না? ফোন দিলে ফোন ধরে না। ১০০ ফোন দেই, ফোন যত দেই, ফোন রিসিভ করে না।’

ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পারার কষ্ট প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বাবা, সে সন্তান, তারে আমি ফোন দেই, রিসিভ করে না। পরে ওবায়দুল্লাহরে দিছি। ওবায়দুল্লাহ কয়, মাসে কিছু সমস্যা, পরে দিব। পরে ফোন দিতে দিতে বিরক্তি। ফোন ধরে না। টাকা-পয়সা লাগব না, আল্লাহ চালাইবো।’

কোরবানির ঈদের একটি ঘটনার কথা উল্লেখ করে হেদায়েতুল্লাহ বলেন, ‘পরে হে কুরবানি আইছে, কইছে, আমি একটা গরু কুরবানি দিমু। তাইলে কি করাম? তাইলে এলাকায় কুরবানি দে, এলাকার মাইনষে কিছু গোশত দে, আমিও কিছু নিমু।’

তিনি বলেন, ‘পরে কয়, আমার তো বিভিন্ন বন্ধুবান্ধব আছে। এরা অনেকেই কুরবানি দিতে পারে না। তাগরে টাকা-পয়সা দেওয়া লাগব, গোশত দেওয়া লাগব। আমি কইলাম, সমস্যা নাই, তোর বন্ধুবান্ধব কুরবানি দিতে পারে না, তাগরে গোশত দে। আমারে এক টুকরা গোশত দিল না।’

তবে বাবার এসব অভিযোগের বিষয়ে হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানাজা-দাফনে বাধা দিচ্ছে, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ক্ষমতায় না গিয়েই যারা ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা দিচ্ছে, কখনো ক্ষমতায় গেলে তারা আরও বর্বর হবে। তাই সবার নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা।
জানাজা-দাফনে বাধা দিচ্ছে, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন
‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’
সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন প্রখ্যাত নায়ক, পরিচালক ও প্রযোজক সোহেল রানা।
‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়াগামী পথে পাকুন্ডা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। 
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী
‘একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত, আজ তারাই ঠিক করছেন কে মুক্তিযোদ্ধা, কার কবর কোথায় হবে’
একাত্তরে জামায়াত দল হিসেবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। অথচ সেই দলের নেতাকর্মীরা আজ ঠিক করে দিতে চাইছেন কে মুক্তিযোদ্ধা আর কে ভুয়া, কে রাষ্ট্রীয় সম্মান পাবেন আর কার কবর কোথায় হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা তাসনিম জারা।
‘একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত, আজ তারাই ঠিক করছেন কে মুক্তিযোদ্ধা, কার কবর কোথায় হবে’
‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’
আরও পড়ুন
ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই