ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না: রাশেদ খাঁন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘জনগণ বুঝে গেছে যে, জামায়াতের মধ্যে ধর্মীয় লেবাসে অসংখ্য গাজী নজরুল ইসলাম রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে মির্জা ফয়সল আমীনকে অভিনন্দন জানান।

তিনি লিখেন, প্রতিনিয়ত যে দলের অসংখ্য নেতার পরকীয়ার সংবাদ গণমাধ্যম প্রকাশিত হয়, যে দল রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ মনে করে, যে দল মনে করে আগে ছিলো হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা, যে দলের আইনজীবী শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হয়, যে দল সকাল বেলা ভারতের বিরুদ্ধে বলে রাতের বেলা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক করে, যে দল তার নিজ দলের নেতাকর্মীদের জান্নাতের পথ দেখাতে হিমশিম খাচ্ছে, তারা কিভাবে জনগণকে হেদায়েতের পথ দেখাবে?’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন লিখেন, ‘ইসলাম নিয়ে জামায়াতের এসব ভণ্ডামি দেখে, বলা যায় একপ্রকার অতিষ্ঠ হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি জনাব আব্দুল মালেক জামায়াত সম্পর্কে মন্তব্য করেছেন যে, যারা জামায়াতে ইসলামীতে যোগদান করবে তারা পথভ্রষ্ট। সুতরাং পথভ্রষ্ট জামায়াতের দেখানো জান্নাতের পথে হেঁটে মানুষ আর দাজ্জালের জান্নাতে যেতে আগ্রহী হবে না।’

তিনি আরও লিখেন, ‘মুফতি জনাব আব্দুল মালেকের বিরুদ্ধে ওয়াজের মাঠে আমির হামজা আর তারেক মনোয়ারের মত চাপাবাজদের নামিয়ে হয়তো নিজ দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা যাবে, কিন্তু জনগণের কাছে জামায়াতকে আর ইসলামিক দল হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না। যারা বিদেশিদের সাথে বৈঠক করে বলবে যে, কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো? সেই দলকে তো আর ইসলামিক দল বলা যায় না।’

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  সেই সঙ্গে নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছে, তার বিস্তারিত বিবরণ জাতির সামনে তুলে ধরার পাশাপাশি এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাওরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় আমি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত।’ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এই কঠিন সময়ে মহান আল্লাহ তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।’ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমি অবিলম্বে এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। নিখোঁজ হওয়ার পর থেকে তার সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একইসাথে এই ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমি মরহুম কে এম তাহসিফ সাওরির আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ প্রসঙ্গত, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ।  জানা গেছে, রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে বসবাস করতেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। তাহসিফের বাবা এনায়েতুল করিম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর তাহসিফের বন্ধুস্থানীয় দ্বীপ নামের এক ছোট ভাই বাসার নিচে এসে তাকে ডাকেন। দ্বীপের সঙ্গে কথা বলে ফিরে আসবেন জানিয়ে বাসা থেকে নিচে নামেন তাহসিফ। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি। আরটিভি/এসআর
তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের
শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ভিডিও ছড়িয়ে পড়ার পেছনে বিমানবাহিনীর তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ভূমিকা ছিল বলে ‘গুঞ্জন’ রয়েছে।
শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের
আমারে একটা বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা
ইসলামি আলোচক ও সংগীতশিল্পী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে কথা বলে অনুতপ্ত হয়েছেন তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ। নিজের রাগের বশে এবং কিছু মানুষের প্ররোচনায় পড়ে ছেলের বিরুদ্ধে কথা বলার বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি।
আমারে একটা বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা
বাবার সঙ্গে বিরোধ মিটিয়ে যা বললেন তাশরীফ
ইসলামি আলোচক ও সংগীতশিল্পী জুবায়ের আহমাদ তাশরীফ জানিয়েছেন, বাবার সঙ্গে পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে একসঙ্গে সুন্দরভাবে থাকতে চান তারা। বাবার স্বেচ্ছায় তার কাছে আসা এবং নিজের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা জানিয়ে অতীতের রাগ-অভিমান ভুলে সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক দীর্ঘ ভিডিওবার্তায় এসব কথা বলেন তাশরীফ। ভিডিওবার্তায় তাশরীফ বলেন, ‘আমার বাবা আজকে স্বেচ্ছায় এসেছেন আমার কাছে। আমি আমার বাবার কাছে ক্ষমা চেয়েছি, আশা করি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা পরস্পর মিলে থাকতে চাই। আশা করি, এসব নিয়ে আর কেউ প্রোপাগান্ডা ছড়াবেন না।’ তিনি বলেন, পরিবারে রাগ-অভিমান ও ভালোবাসা থাকতেই পারে। এসব বিষয় পারিবারিকভাবেই সমাধান করতে চান তারা। বাবার প্রতি তার কোনো অভিযোগ নেই বলেও জানান তাশরীফ। একই সঙ্গে বাবারও তার প্রতি কোনো অভিযোগ থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি। তাশরীফ বলেন, অতীতের ঘটনাগুলো পেছনে ফেলে সামনের জীবন সুন্দরভাবে এগিয়ে নিতে চান তারা। দেশের মানুষের সামনে নিজেদের সুন্দর সম্পর্ক তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পিতা-মাতার সেবা করাকে সন্তানের দায়িত্ব উল্লেখ করে তাশরীফ বলেন, আল্লাহর ইবাদতের পর বাবা-মায়ের খেদমত করা সন্তানের অন্যতম দায়িত্ব। আর্থিক, শারীরিক ও সামাজিকভাবে যেভাবেই সম্ভব, তিনি বাবা-মায়ের সেবা করতে চান। তবে তাদের ঘরের আশপাশে থাকা কিছু শত্রু তাদের একসঙ্গে মিলেমিশে থাকতে দিতে চায় না বলেও অভিযোগ করেন এই সংগীতশিল্পী। গত কোরবানির ঈদের সময় পারিবারিক বিরোধ ও মনোমালিন্যের ঘটনায় দুঃখপ্রকাশ করে তাশরীফ জানান, এখন থেকে মাসিক নির্দিষ্ট অঙ্কের হিসাব করে নয়, বরং যখন যে পরিমাণ অর্থ প্রয়োজন হবে, বাবাকে তা দিতে চান তিনি। তাশরীফ বলেন, বাবার প্রয়োজন ১০ হাজার টাকা হোক কিংবা ১০ লাখ টাকা সাধ্যমতো সহযোগিতা করতে চান তিনি। তার মতে, বাবার জন্য নির্দিষ্ট মাস বা টাকার পরিমাণ বেঁধে দেওয়া উচিত নয়। সন্তানের দায়িত্ববোধ তুলে ধরে তাশরীফ আরও বলেন, প্রকৃত সন্তানের আচরণ এমন হওয়া উচিত, প্রয়োজনে বাবার জন্য জীবনও দিতে হতে পারে। সব মিলিয়ে বাবার সঙ্গে বিরোধ ভুলে পারিবারিক সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আরটিভি/এসকে
বাবার সঙ্গে বিরোধ মিটিয়ে যা বললেন তাশরীফ
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে ছেলের সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে দাবি করছেন এমপি।
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
আরও পড়ুন
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন
ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ করলেন রাশেদ খাঁন
জানাজা-দাফনে বাধা দিচ্ছে, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন
আসিফ মাহমুদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খাঁন