ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি: আরটিভি গ্রাফিকস

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদনের খবর সামনে আসার পর সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভুল শিরোনামে দেওয়া এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি।

এ জায়গায় একটি কিন্তু তুলে সাবেক এ উপদেষ্টা বলেন, সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি বলেন, পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে -এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয় ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূইয়া। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’ এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নতুন পরিচয়পত্র ইস্যুর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে এবং অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। এদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কেও টানাপোড়েন চলছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রয়টার্স। আরটিভি/এসকে
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি ঘিরে উত্তেজনা, যা জানা যাচ্ছে
কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি ঘিরে উত্তেজনা, যা জানা যাচ্ছে
এবার এনসিপিকে অভিযুক্ত করে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
বায়ান্নোর ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের পৈতৃক বাড়ি ও পরিবারটির ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চরম নোংরামি ও হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে বাড়িটি হাতিয়ে নেওয়া বা দখলের পাঁয়তারা এবং পরিবারটিকে গত দুই বছর ধরে হয়রানি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 
এবার এনসিপিকে অভিযুক্ত করে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ
মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ-সরল মানুষ বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ।  রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তাশরীফ। সেখানে তিনি জানান, দীর্ঘদিন ধরে আমির হামজার সঙ্গে চলাফেরা করার অভিজ্ঞতা থেকে তাকে একজন অত্যন্ত সরল মানুষ হিসেবে দেখেছেন। পোস্টে তাশরীফ লেখেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’ আমির হামজার সম্মান বৃদ্ধির জন্যও দোয়া করেন এই ইসলামি বক্তা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’ আরটিভি/এসআর
আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ
ফের আলোচনায় মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমি, দিলেন নতুন ভিডিও
ভিডিওটি পোস্ট করে আলোচিত সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন এই অভিভাবক।  
ফের আলোচনায় মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমি, দিলেন নতুন ভিডিও
আরও পড়ুন
শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ
‘শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা’
শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়