ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: আরটিভি

নিজের জন্মদিনে এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান।

তার জন্মদিন উপলক্ষে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘আনন্দধাম বিদ্যা-ভুবন’ নামের এই শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। আগামী ১ ডিসেম্বর থেকে প্লে, নার্সারি ও প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে অবস্থিত লালন আনন্দধামে কবির জন্মদিন উদযাপন ও বিদ্যালয়টির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবিকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসেন তার অসংখ্য ভক্ত, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা। তাদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটেন কবি। পরে এলাকাবাসীর জন্য নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেও কেক কাটা হয়।

কবি সৈয়দ জাহিদ হাসান বলেন, আনন্দধাম বিদ্যা-ভুবন হবে ভয়হীন, আনন্দময় ও সৃজনশীল শিক্ষার একটি ব্যতিক্রমী বিদ্যাপীঠ। শিক্ষা একটি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি। আগামী প্রজন্মকে ধর্মীয়, মানবিক ও দেশোপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু হবে। ১ ডিসেম্বর থেকে প্লে, নার্সারি ও প্রথম শ্রেণিতে ভর্তি শুরু হবে। প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে বই, খাতা ও ডায়েরি দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিশুর মেধা ও মনন বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শৈশব। তাই মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে খেলাধুলা, গল্প, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল পাঠদানের মাধ্যমে শিশুদের শেখার প্রতি আগ্রহী করে তোলা হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষার শুদ্ধ চর্চা, প্রাথমিক গণিত, নৈতিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনায় রয়েছে প্রশস্ত খেলার মাঠ, শিশুদের বিনোদন পার্ক, ক্যান্টিন এবং নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ। আনন্দময় পাঠদানের পাশাপাশি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, স্বাধীন চিন্তা ও আত্মবিশ্বাস তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হবে।

কবির এমন ব্যতিক্রমী উদ্যোগে আনন্দিত ও উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দেওয়ার এই উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন।

তাদের মতে, প্রত্যন্ত এলাকার শিশুদের মানসম্মত ও আনন্দময় শিক্ষার সুযোগ তৈরিতে ‘আনন্দধাম বিদ্যা-ভুবন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বিনামূল্যে বই, খাতা ও ডায়েরি দেওয়ার উদ্যোগটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি প্রাপ্তি। স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টি চালু হলে এলাকার শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আনন্দধাম বিদ্যা-ভুবনের প্রতিষ্ঠাতা কবি সৈয়দ জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হাসনাত দুদু মিয়া। বিশেষ অতিথি ছিলেন কাজী ওয়লী উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, কবি জাহাঙ্গীর খান, কমরেড অরুণ শীল এবং ভিকারুননিসা নূন কলেজের সহকারী অধ্যাপক সীমা সারমিন। এ ছাড়া কবির ভক্ত, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
আজ ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাক হানাদারমুক্ত করেছিলেন। মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের জন্য এই দিনটি আনন্দের। প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
গাড়ির চাকায় পিষ্ট ৪ কুকুরছানা!
সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে আকস্মিক ঢুকে পড়া একটি জিপের চাকায় পিষ্ট হয়েছে চারটি কুকুরছানা। এ ঘটনায় আরও দুটি কুকুরছানা আহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের দিক থেকে আসা কালো রঙের একটি টয়োটা আরএভি ফোর জিপ (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৩০) চালক আকস্মিকভাবে পোস্ট অফিস চত্বরে ঢুকিয়ে দেয়। এ সময় সেখানে সাতটি ছানাসহ একটি কুকুর ঘুমিয়ে ছিল। চালক বিষয়টি খেয়াল না করে জিপটি সামনে এগিয়ে নেওয়ায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চারটি কুকুরছানার মারা যায়। বেঁচে যাওয়া তিনটি ছানার মধ্যে দুটি আহত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন দাবি করেন, ঘটনার সময় চালকের আচরণ অসংলগ্ন ও অস্বাভাবিক ছিল। নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা দরকার তিনি। এ সময় গাড়িতে এক নারী উপস্থিত ছিলেন বলেও জানান তারা।  ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং চালকের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার জানান, চালক বেখেয়ালে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এতে সাতটি কুকুরছানার মধ্যে চারটি মারা গেছে। ঘটনাটি কীভাবে ঘটল এবং গাড়িটি কার, সে বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, চালকের অবহেলায় এভাবে নিরীহ প্রাণীর মৃত্যু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। গাড়ি চালানো বা পেছনে নেওয়ার আগে আশপাশে এবং চাকার নিচে কোনো প্রাণী আছে কি না, তা সতর্কতার সঙ্গে দেখে নেওয়া উচিত ছিল। পশু সংরক্ষণ আইনানুযায়ী প্রাণীদের প্রতি সংবেদনশীল থাকা জরুরি।  ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, শীতের শুরুতে রাস্তাঘাট, গলি, পার্কিং স্পট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও গেটের পাশে উষ্ণতার খোঁজে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে শীতের বিকেল ও সন্ধ্যায় গাড়ি চালানোর সময় চালকদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।  তিনি বলেন, এ সময় অধিকাংশ মা কুকুরের সঙ্গে ছোট ছোট বাচ্চা থাকে। বাচ্চাদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে তারা গাড়ির নিচে অবস্থান নেয়। তাই গাড়ি চালানোর আগে আশপাশে খেয়াল রাখা উচিত। আরটিভি/এসআর
গাড়ির চাকায় পিষ্ট ৪ কুকুরছানা!
নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল
আরও পড়ুন
গুম-খুনের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া হবে না: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার নিয়ে কী ঘটেছে?
ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ লাশের রাজনীতি করে: আবিদ
জবিতে কোটা নিয়ে নতুন নির্দেশনা