ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে: আব্দুল হাই সাইফুল্লাহ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
আব্দুল হাই সাইফুল্লাহ : ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন এই ইসলামি বক্তা।

পোস্টে তিনি কিশোরদের একটি দলের বেপরোয়া আচরণের বর্ণনা দিয়ে বলেন, লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?

দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দারা নিশ্চয়ই সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী চিত্র দেখেছেন। গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে না পারি ইজ্জতসহ বাঁচতে!

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব অনুষ্ঠানে গিয়ে কোনো বিপথগামী তরুণ মাদক ছেড়েছে? জুয়া থেকে ফিরেছে? পড়াশোনায় মনোযোগী হয়েছে? বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল কিংবা সমাজের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে? নাকি উল্টো উচ্ছৃঙ্খলতাকেই আধুনিকতা ও স্বাধীনতার মোড়কে স্বাভাবিক করে তোলা হচ্ছে?

পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। অথচ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত আয়োজনে প্রকাশ্যে ধূমপান, মাদকের প্রদর্শন, অশালীন আচরণ, উদ্দেশ্যমূলক বেলুনের বেহায়া উড্ডয়ন ও মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। প্রশ্ন হচ্ছে, এগুলো কোন সংস্কৃতির চর্চা? বিনোদনের নামে কিশোরদের সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করে আমরা আসলে কী শেখাচ্ছি?

আব্দুল হাই সাইফুল্লাহর মতে, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।

তিনি বলেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।

পোস্টের শেষাংশে বিনোদন ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সামাজিক দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কিশোর গ্যাং, মাদক ও অপসংস্কৃতির বিস্তার রোধে দায়িত্বশীল ব্যক্তিদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসফেরত স্বামীকে নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি
প্রবাস থেকে দেশে ফিরেছেন এক ব্যক্তি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে এসে তিন নারী নিজেদের স্বামী দাবি করে শুরু করেন টানাটানি।
প্রবাসফেরত স্বামীকে নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি
উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক
ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য আরও লিখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না।
উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক
মনে রাখতে হবে আ.লীগ আমাদের কমন শত্রু: আবু হানিফ
আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ আমাদের কমন শত্রু, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একতা অনিবার্য বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
মনে রাখতে হবে আ.লীগ আমাদের কমন শত্রু: আবু হানিফ
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। 
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। একই সঙ্গে জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
আরও পড়ুন
ফেসবুক পোস্ট ঘিরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট
‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে
শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শাস্তি পেলেন কলেজ শিক্ষিকা