ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

যারা ফেসবুকে গালি দিচ্ছে তাদের যোগ্যতা কী, প্রশ্ন সালাউদ্দিনের

কুশল ইয়াসির

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০৬ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৭ এএম
কাজী মো. সালাউদ্দিন

কাজী মো. সালাউদ্দিন স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল তারকা। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর পাশাপাশি কোচ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। চতুর্থবারের মতো বাফুফের প্রধান পদে লড়ছেন তিনি। আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরব। ‘বয়কট সালাউদ্দিন ‘হ্যাশট্যাগে তার বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে। ফুটবল প্রেমী হিসেবে ব্যারিস্টার সাইদুল হক সুমন প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনও করেছেন। এমন পরিস্থিতিতে আরটিভি নিউজের সঙ্গে কথা বলেছেন কাজী সালাউদ্দিন। সাক্ষাতকারটি নিয়েছেন স্টাফ রিপোর্টার কুশল ইয়াসির।

প্রশ্ন: প্রতিবারের তুলনায় এবারের নির্বাচন নিয়ে বেশি আলোচনা চলছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নির্বাচন নিয়ে সরব। এগুলো কি বাড়তি প্রভাব ফেলে?

কাজী মো. সালাউদ্দিন: আমার ফেসবুক আইডি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারও করি না। এই বিষয়ে আমার জ্ঞান খুব কম। আমি যেটা জানি, আমাকে অনেকে গালিগালাজ করে। এক হাজার লোক আমাকে গালি দেয়ার পাশাপাশি নামটা ভুল লিখেছে। কাজী সালাউদ্দিন আহমেদ লিখেছে। নামতো একজন ভুল করতে পারে। কিন্তু এক সঙ্গে হাজার মানুষ একইভাবে নাম ভুল করছে। অর্থাৎ একটি পক্ষই এসব নিয়ন্ত্রণ করছে। তাই আমি বলি এসব ভুল তথ্য। আমার প্রতিপক্ষ শুরু করেছে।

প্রশ্ন: বাফুফের নেতৃত্বে পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছে মানুষ। ব্যারিস্টার সুমনের নেতৃত্বে ‘আমরাও একদিন ফুটবল বিশ্বের শক্তিশালী খেলুড়ে দেশ হতে চাই’ শীর্ষক এই মানববন্ধন আয়োজন করে ‘প্রজন্ম, ফুটবল যাদের চেতনায় ও অস্তিত্বে’।

কাজী মো. সালাউদ্দিন: টিভিতে দেখলাম দাবি উঠেছে, সালাউদ্দিনকে পদত্যাগ করতে হবে। নির্বাচনের বাকি মাত্র ১৫ দিন। আপনি কেনো নির্বাচন করতে আসছেন না? আমি তো নির্বাচিত হয়েই এখানে এসেছি। আমি তো আমার নির্বাচন করছি। আপনি নির্বাচনে না এসে আমাকে পদত্যাগ করতে বলছেন। আপনি কে, আপনার যোগ্যতা কী? যদি এমন হতো আন্তর্জাতিক অঙ্গনে আপনার সাংগঠনিক কোনো বড় অবদান আছে তাও মেনে নিতাম। গণমাধ্যমে এসে গালাগালি করলেন। কিন্তু গণমাধ্যমও তার কথা তুলে ধরছে, যা ভিত্তিহীন। আজকে আমি যদি অর্থমন্ত্রীকে নিয়ে সমালোচনা করি। তাহলে দেখতে হবে অর্থনীতিতে আমার জ্ঞান কতটুকু। যারা আমাকে গালি দিচ্ছে, বলছে পদত্যাগ করতে তাদের যোগ্যতা কী? ফুটবলে আমার ৫০ বছরের অভিজ্ঞতা। খেলোয়াড়, কোচ ও সংগঠক হিসেবে কাজ করছি।

প্রশ্ন: গেল ১২ বছরে জাতীয় দলের ম্যাচ জয়ের সংখ্যা খুবই কম। চতুর্থবারের মতো সভাপতি পদে জয়ী হলে কোন কোন বিষয়ে আমূল পরিবর্তন আনবেন?

কাজী মো. সালাউদ্দিন: দেশ স্বাধীন হয়েছে প্রায় ৫০ বছর। আমরা সময়টাকে সোনালী অতীত বলি। মাঠে দর্শক ছিল। তখন কিন্তু ঢাকায় জাতীয় দল আসতো না। ক্লাবগুলো আসতো। আমরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে জিতেছি। বিষয়টি গৌরবের হলেও আমরা আসলে দেশটির একটি বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে জিতেছিলাম। এখন আমরা কোরিয়ান জাতীয় দলের বিপক্ষে মাঠে নামি। গেল ৪০ বছরের মধ্যে ৫ শতাংশ বেশি জয় রয়েছে আমার সময়ে। আমাদের সবার স্বপ্ন দল ভালো করুক। জাতীয় দলে আমি সর্বোচ্চ গুরুত্ব দেই। কোচিং স্টাফকেই কয়েক কোটি টাকা বেতন দিচ্ছি। আমাদের সময় এগুলো ছিল না। আগে ম্যাচের আগের দিন বিদেশ পৌঁছতাম। এখন সাত/আটদিন আগে পৌঁছে যাই। প্রস্তুতি ক্যাম্প গ্রহণ করি। আমরা আমাদের পক্ষ থেকে সেরাটা দেয়ার চেষ্টা করছি। খেলোয়াড়দের ভালো করতে হবে। গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে। আমি সভাপতি, তবে ফুটবলকে এগিয়ে নিতে পুরো দেশকে এক কাতারে দাঁড়াতে হবে।

প্রশ্ন: নতুন মেয়াদে নির্বাচিত হলে এমন কোনও কিছু করতে চান যা দৃষ্টান্ত হয়ে থাকবে, যা দেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে?

কাজী মো. সালাউদ্দিন: আমি কোনও চমক দেখাতে আসিনি। ১২ বছর ধরে ১১টা লিগ হয়েছে। খেলোয়াড়রা এখন দামি গাড়ি চালায়। আগে ১/২ লাখ টাকা পেতো। এখন ৬০/৭০ লাখ টাকা পায়। আমার নিয়ত হচ্ছে লিগের যে মান সেটাকে দিনের পর দিন আরও বড় করে তোলা।

ওয়াই/ এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
২১ পদে সালাউদ্দিন প্যানেলেরই ১৪ জন (ভিডিও)
সহ-সভাপতি পদে তাবিথ-মহি সমান সমান, টাইব্রেকার ৩১ অক্টোবর
সালাম মুর্শেদী ৯১, আসলাম ৪৪
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সালাউদ্দিন (ভিডিও)