
অবশেষে রিয়াল বেটিসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
এই দলটার বিপক্ষে আগের তিনবারের লড়াইয়ে জয় পায়নি রিয়াল।
শনিবার প্রতিপক্ষের মাঠে খেলার ১৪ মিনিটে ফেদরিক ভালভেরদের গোলে এগিয়ে যায়া বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ৩৫ ও ৩৭ মিনিটে আইসসা মান্ডি ও উইলিয়াম কারভালহোর গোলে লিড নেয় বেটিস।
আবারো হারের শঙ্কায় থাকা রিয়াল সমতায় ফেরে ৪৮ মিনিটে এমারসনের আত্মঘাতি গোলের সুযোগে।
৮২ মিনিটে অধিনায়ক সার্জিও রামোসের পেনাল্টি গোলে মৌসুমের প্রথম জয় পায় রিয়াল মাদ্রিদ।
মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল সোসিওদাদের বিপক্ষে গোল শূন্য ড্র করে লস ব্লাঙ্কোসরা।
আরও পড়ুন: তিন গোল খেয়েও ঘুরে দাঁড়ালো চেলসি
ওয়াই




