ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ফুটবলের প্রতিভা অন্বেষণে ব্যতিক্রমী আয়োজন

কুশল ইয়াসির

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ১১:০১ এএম
ছবি- বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ)

ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যে দেশের নানা প্রান্ত থেকে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কার্যক্রমে নেমেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ)। ‘নতুন প্রতিভার অন্বেষণে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ অ্যাকাডেমি কাপ আয়োজন করতে চলেছে তারা।

বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সার্বিক সহযোগিতায় বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে চলেছেন তৃণমূল ফুটবলের আকষর্ণীয় এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

২০১৯ সালে ১২ দল নিয়ে আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্ট। এবারের আসরে ঢাকা, সাতক্ষীরা, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজশাহীর থেকে ১২টি দল অংশ নিচ্ছে।

করোনার সব বিধি নিষেধ মেনে পল্টন আউটডোর মাঠে আয়োজন করা হবে খেলা। তৈরি করা হয়েছে প্রতি দলের আলাদা জার্সিও। হাতে আছে আর দেড় মাস।

বিএফএসএফের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের বলেন, ফুটবলকে ভালোবেসে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম গঠন করেছিলাম। সময় এসেছে দেশের ‍ফুটবলে অবদান রাখার। তাই ২০১৯ সালে প্রথমবার কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি। এরইমধ্যে দ্বিতীয় আসরের সব প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে আমরা মেডিকেল করে ফেলেছি। প্রতিটি দলের যারা টিকেছেন তারা নিজেরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে টুর্নামেন্ট। তাই লম্বা সময় পাচ্ছে তারা। সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে ৩০ তারিখ অ্যাকডেমিগুলোতে আমার নিজেরাই মেডিকেল করতে গিয়েছি। আশা করি ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট।

কিশোর ফুটবলারদের এই টুর্নামেন্ট বয়স যাচাইয়ের জন্য জেলায় জেলায় গিয়ে জন্ম নিবন্ধন ও প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) সার্টিফিকেট দেখা হয়েছে।

শাহাদাত হোসেন জুবায়ের বলেন, অ্যাকাডেমিগুলোতে বসে ফিটনেসের পাশাপাশি বয়স দেখতে পিএসসির কোড নম্বর অনলাইনে সার্চ করা হয়েছে। এরপর খেলোয়াড়দের বয়স নির্ধারণ করে এসেছি। যাদের বয়স ১৪ বছরের বেশি তাদের বাদ দেয়া হয়েছে।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ভেন্যু পেতে বাফুফেই সহায়তা করছে এবারও।

‘ফেডারেশনের সহযোগিতায় প্রশাসনকে এরই মধ্যে টুর্নামেন্টের বিষয়ে আমরা জানিয়েছি। গেল আসরে খেলার জন্য বলগুলো বাফুফের পক্ষ থেকেই দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের একটি রুম রেফারিদের জন্য ব্যবহার করার সুযোগ পাচ্ছি আমরা। গেল আসরে বাফুফের মিডিয়া রুম সংবাদ সম্মেলনের জন্য ব্যবহার করেছিলাম। আশা করি এবারও সেই সুযোগ থাকছে।’ যোগ করেন শাহাদাত।

সাতটি ক্যামেরা দিয়ে এবারের আসরের খেলা সম্প্রচার করা হবে ফেসবুকের মাধ্যমে।

তিনি বলেন, ‘পাঁচটি ক্যামেরার মাধ্যমে আমরা প্রথম আসর সম্প্রচার করেছিলাম। এবারও আরও দুটি ক্যামেরা বাড়ানো হচ্ছে।’

চ্যাম্পিয়নদের জন্য এক লাখ ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা দেয়া হবে। প্রতিটি ম্যাচের জন্যই ম্যাচ ফি পাবে দলগুলো। ম্যাচের জন্য সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকের ট্রফি দেয়া হবে। থাকছে ফেয়ার-প্লে ট্রফিও।

আগামী ৩ ডিসেম্বর শুরু হয়ে ১১ তারিখে ফাইনালের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটি।

বিএফএসএফের সাধারণ সম্পাদক বলেন, ‘এরই মধ্যে খসড়া সূচি তৈরি করে ফেলেছি আমরা। ক্রীড়া পরিষদের কাছে আবেদনও করে রেখেছি। পল্টন ময়দানে অনেক ইভেন্ট থাকে। এমনিতেই করোনা মহামারি বিশেষ করে বিজয়ের মাসে আমাদের খেলা অনেক ফেডারেশন এখানে নানা আয়োজন করে। সেই বিষয়টিও আমাদের মাথায় রয়েছে। তাই ক্রীড়া পরিষদ থেকে ইতিবাচক সাড়া পেলেই চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।’

বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ অ্যাকাডেমি কাপের প্রথম আসরের অর্জনও জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজক শাহাদাত।

তিনি বলেন, ‘২০১৯ সালে খেলা ১২ দলের ২৪০ জনের মধ্যে ১৮০ জন খেলোয়াড় পাইওনিয়ার লিগের বিভিন্ন দলে খেলেছে। অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে শেষ পর্যন্ত সেরা দলগুলোতেই ছিল আমাদের মাধ্যমে খেলতে আসা খেলোয়াড়রা।’

বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ অ্যাকাডেমি কাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল

‘ক’ গ্রুপ: ঢাকা জেলার নবাবগঞ্জ ফুটবল অ্যাকাডেমি, সাতক্ষীরার শ্যামনগর ফুটবল অ্যাকাডেমি, ও রংপুরেরে পীরগঞ্জ ফুটবল অ্যাকাডেমি।

‘খ’ গ্রুপ: ব্রাহ্মণবাড়িয়ার জালালী ফুটবল অ্যাকাডেমি, রাজশাহীর হরিয়ান ফুটবল অ্যাকাডেমি, ফেনী জেলার এফসি ইউনাইটেড ফেনী।

‘গ’ গ্রুপ: সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস অ্যাকাডেমি, সুনামগঞ্জ জুনিয়র ফুটবল অ্যাকাডেমি, টাঙ্গাইল থেকে মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল অ্যাকাডেমি।

‘ঘ’ গ্রুপ: ঢাকার জাফ ফুটবল অ্যাকাডেমি, নারায়ণগঞ্জের জিকেএসপি ফুটবল অ্যাকাডেমি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফুটবল অ্যাকাডেমি।

ওয়াই/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
মাঠে গড়ালো বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ অ্যাকাডেমি কাপ
৩ ডিসেম্বর শুরু বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ অ্যাকাডেমি কাপ