
ওমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সালমা খাতুন ও জাহানারা আলম। নারী আইপিএল হিসেবে খ্যাত এই টুর্নামেন্টে ট্রেইলব্ল্যাজার্সের হয়ে অংশ নিচ্ছেন সালমা। অন্যদিকে গেল আসরের মতো এবারও ভেলোসিটির হয়ে খেলছেন জাহানারা।
বৃহস্পতিবার শারজায় ট্রেইলব্ল্যাজার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভেলোসিটি।
প্রথম ম্যাচে সুপারনোভার বিরুদ্ধে জয় তুলে নেয় ভেলোসিটি। প্রথম দুই আসরের চ্যাম্পিয়নদের
৫ উইকেটে হারিয়েছে গেল আসরের রানার্সআপরা।
প্রথম ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ দলের তারকা পেসার জাহানারা আলম ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট তুলেছেন।
অন্যদিকে প্রথমবারের টুর্নামেন্টের অংশ নিচ্ছেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন।
নিজেদের প্রথম ম্যাচে ট্রেইলব্ল্যাজার্স খেলছে ভেলোসিটির বিপক্ষে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।
ট্রেইলব্ল্যাজার্স
স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দেবেন্দ্র ডটিন, রিচা ঘোষ, দিপ্তী শর্মা, ডি হেমালাথা, হারলিন দেওল, নাত্থাকান চানথাম, সালমা খাতুন, সোফি একস্লেস্টোন, রাজেশ্বরী গায়কোয়ার ও ঝুলন গোস্বামী।
ভেলোসিটি
ড্যানিয়েল ওয়েট, শেফালি বর্ম, মিথালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণামুর্থি, শিখা পান্ডে, সুশমা বর্ম, সুন লুস, শুশ্রী দিব্যদর্শিনী, একতা বিশট, লেই কাসপেরেক ও জাহানারা আলম।
ওয়াই




