
শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। লিগ পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে প্লে-অফের লড়াই। কোয়ালিফায়ার-১ এর খেলায় সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।
লিগ পর্বের ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল মুম্বাই। মুম্বাইয়ের পরেই ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। তাই দুদলেরই সুযোগ রয়েছে ফাইনালে খেলার।
আজ যে দল জিতবে তারা পৌঁছে যাবে ফাইনালে, যে দল হারবে তাদেরও সুযোগ থাকছে ফাইনালে খেলার। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে যে দল জিতবে তাদের সঙ্গে খেলতে হবে কোয়ালিফায়ার-১ এর ম্যাচে হেরে যাওয়া দলের। এই ম্যাচ জিতলে খেলতে পারবে ফাইনালে। এমন সমীকরণে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
গত ম্যাচে দলের দুই সেরা বোলার জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিলে আজকের একাদশে রয়েছে দুজনই। বোলিংয়ের সঙ্গে মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপও শক্তিশালী। রোহিত শর্মার সঙ্গে কাইরন পোলার্ড, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, সৌরভ তিওয়ারি আছেন দারুণ ফর্মে।
দিল্লিও কম যায় না মুম্বাইয়ের থেকে। এবারের আসরে বেশ ধারাবাহিক তারা। অধিনায়ক শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, আজিঙ্কা রাহানে, শিমরন হেটমায়ার সঙ্গে কাগিসো রাবাদা, অ্যানরিক নর্তজে, রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেলরা আছেন বল হাতে ঝড় তুলতে।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নীল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রিত বুমরাহ।
দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ্ব, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), মার্কুস স্টইনিস, ড্যানিয়েল স্যামস, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন আশ্বিন, কাগিসো রাবাদা ও অ্যানরিচ নর্তজে।
এমআর/




