
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে টানা চার জয়ে শেষ ষোলোতে উঠলো বার্সেলোনা। ডায়নামো কিয়েভকে তাদের মাঠেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনাল্দ কোম্যানের দল।
মঙ্গলবার রাতের এই ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামে কাতালানরা। ইনজুরির কারণে জেরার্ড পিকেসহ ছিল না নিয়মিত একাদশের বেশ কয়েকজন।
প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামা বার্সা শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সের্জিনো দেস্তের গোলে এগিয়ে যায় স্প্যানিশ দলটি।
এর পর প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশে খেলতে নামা মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোল ও শেষ দিকে আঁতোয়া গ্রিজমানের লক্ষ্যভেদে জয়ের আনন্দে মাতে বার্সেলোনা।
বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় ইন্টার মিলানের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
ওয়াই




