
নর্থ লন্ডন ডার্বিতে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম হটসপার ও আর্সেনাল। ম্যাচটি ২-০ গোলে নিজেদের করে নিয়েছে স্পার্সরা। এতে প্রিমিয়ার লিগের প্রথম স্থানে উঠে এলো হোসে মরিনহোর শিষ্যরা।
রোববার রাতে দলের হয়ে গোল তুলেছেন হিউং মিন সন ও হ্যারি কেন। মজার বিষয় হচ্ছে দুজনই দুজনকে গোল করতে সহায়তা করেছেন।
১৩ মিনিটের মাথায় কেনের বাড়ানো বলে ২৫ গজ দূর থেকে শট নিয়ে গোল তুলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন।
অন্যদিকে ইংলিশ অধিনায়ক কেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল আদায় করে নেন। আর্সেনাল আর গোল না করতে না পারায় জয় তুলে মাঠ ছাড়ে টটেনহ্যাম।
১১ ম্যাচ খেলে হটসপারের মোট পয়েন্ট ২৪। ৭ জয়, তিন পরাজয় ও ১ ড্র করে শীর্ষে রয়েছে দলটি। সমান ম্যাচে সমান পয়েন্ট তুললেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। এদিকে ১১ ম্যাচে ৪ ১৩ পয়েন্ট তুলে ১৫তম স্থানে আর্সেনাল।
ওয়াই




