
জেএফএ অনূর্ধ্ব ১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতছে মাগুরা। আর রানার-আপ গতবারের চ্যাম্পিয়ন রংপুর জেলা দল।
সোমবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে ৩-১ গোলে রংপুর জেলা দলকে হারিয়েছে।
মাগুরা কোচ ও ম্যানেজার প্রভাষ রজন মৈত্র বলেন, ‘আজকে আমাদের জীবনে সবচেয়ে গৌরবময় দিন। আমাদের ফুটবল যাত্রা শুরু হয়েছে ২০১৪ সাল থেকে। কিন্তু আমরা জাতীয় পর্যায়ে এই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। এর আগেও রানারআপ হয়েছি। মাগুরার একটি স্কুলের মেয়েরা জেলা দলের হয়ে খেলেছে। তাই তাদের বোঝাপড়াটাও ভালো ছিল। এজন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছে।’
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন মাগুরার অধিনায়ক নবিরন এবং সর্বোচ্চ ৯টি গোল করেন অর্পিতা বিশ্বাস।
ওয়াই/




