
মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।
এক বছর নিষিদ্ধ থাকার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের দল জেমকন খুলনা ফাইনালে উঠেছিল।
যদিও পারিবারিক কারণে শিরোপার লড়াইয়ে নামার আগেই ফিরে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে তার শ্বশুর গুরুতর অসুস্থ হওয়ার ঢাকা ত্যাগ করতে হয়েছে সাকিবকে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখিছেন, ‘১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিলো আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
ওয়াই




