
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল, প্রতিপক্ষ জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলের মুখোমুখি খুলনা। যদিও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে হারিয়েই ফাইনালে উঠে মাহমুদউল্লাহরা।
বিকেলে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
লিটন দাস, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, শরিফুল ইসলামদের নিয়ে তারুণ্য নির্ভর চট্টগ্রামের সামনে চট্টগ্রামের সামনে অভিজ্ঞদের নিয়ে গড়া খুলনা দলে আছে মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা, জহুরুল ইসলাম, ইমরুল কায়েসরা।
খুলনা: জহুরুল ইসলাম, জাকির হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, আরিফুল হক, শুভাগত হোম, শামীম হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শাহিদুল ইসলাম।
চট্টগ্রাম: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, মোসাদ্দেক হোসেন, সৈকত আলী, নাদিফ চৌধুরী, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রকিবুল হাসান।
এমআর/




