
বিজয় দিবস হকি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। শনিবার দুপুরে সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাবকে তারা হারিয়েছ ৫-২ গোলে।
রাজধানী গুলিস্তানের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকেই একতরফা প্রাধান্য দেখায় বিমান বাহিনী। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রেখে জয় তুলে নেয় সার্ভিসেস দলটি।
এরআগে দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠোপষক প্রতিষ্ঠানের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার আরটিভি।
ওয়াই/পি




