
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব।
শনিবার ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
ব্রাদার্সের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দীন আহমেদ মহি জানান, ২০২০-২১ মৌসুমে দলকে আগের ধারায় ফিরিয়ে আনতে কার্যকরী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘ব্রাদার্স ক্লাবের ঐতিহ্য আছে সেটা বজায় রেখেই এগুচ্ছি। পুরো বিশ্বের অবস্থাই মন্দা। আমরা নতুন করে খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে কাজ করবো। কোভিড টেস্টের পাশাপাশি তাদের পারফমেন্স নিয়ে কাজ করবো। আমাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে। তাই ব্যক্তিগত অর্থ দিয়ে সমস্যাগুলো কাটানোর চেষ্টার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সন্তান।
ওয়াই




