
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসি।
সন্ধ্যা সাড়ে ৬ টায় লেস্টার সিটির বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।
১৪ ম্যাচ খেলে ৯ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি। এ ম্যাচে রেডডেভিলসদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চায় তারা।
ম্যানইউ এক ম্যাচ কম খেলে ৮ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে দ্বিতীয় স্থানে উঠতে চায় লাল ম্যানচেস্টার।
এদিকে রাত ৯ টায় ফুলহ্যামের মুখোমুখি হবে সাউদাম্পটন। একই সময় অ্যাটন ভিলার বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টাল প্ল্যালেস।
রাত সাড়ে ১১ টায় আর্সেনালের মুখোমুখি হবে চেলসি।
রাত ২ টায় শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লড়বে এভারটন। একই সময় ম্যাচে নিউক্যাসেলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
ওয়াই




