ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটে ২০২০-বিষ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ পিএম
আরটিভির নিউজের নিজস্ব তৈরিকৃত ছবি

এক বছরের সালতামামি লিখতে গেলে ক্রিকেটের কত কিছুই ঘাঁটতে হয়। তবে ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেটের সালতামামি করতে গেলে আপনাকে কিছুই করতে হবে না। সব তো গিলে ফেলেছে এক করোনাভাইরাস। বিশ্বব্যাপী এই (এফটিপি) ওলট-পালট করে দেয় ক্রীড়াঙ্গনকে, বাদ যায়নি বাংলাদেশও। যেন ২০২০ রূপ নিয়েছিল ২০বিষ-এ।

ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) ২০২০ সালে ৬টি দ্বিপক্ষীয় সিরিজের সঙ্গে ছিল একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি এশিয়া কাপ। অথচ এ বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। এফটিপিতে ১১টি টেস্ট ম্যাচের সূচি উল্লেখ ছিল, যার মধ্যে পাকিস্তানের সঙ্গে ২টি, জিম্বাবুয়ের সঙ্গে ১টি, অস্ট্রেলিয়ার সঙ্গে ২টি, শ্রীলঙ্কার সঙ্গে ৩টি, নিউজিল্যান্ডের সঙ্গে ছিল ২টি টেস্ট।

বছরের শুরুতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। তিন দফার পাকিস্তান সফরে নিজেদের পক্ষে আনতে পারেনি ফলাফল। প্রথম দফায় ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর দ্বিতীয় দফায় ছিল ১টি টেস্ট। এই ম্যাচে ৪৪ রানে জয় পায় স্বাগতিক পাকিস্তান। তৃতীয় দফায় আর যাওয়া হয়নি করোনা মহামারির কারণে। স্থগিত হয়েছে ১টি টেস্ট ও ১টি ওয়ানডে ম্যাচ।

পাকিস্তান সিরিজের মাঝে বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে। এফটিপিতে ১ টেস্টের সঙ্গে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ উল্লেখ থাকলেও সেটির পরিবর্তে হয় ১ টেস্ট, ২ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে।

এই সিরিজ সাফল্যের সঙ্গে শেষ করে বাংলাদেশ। কোনো ফরম্যাটেই জিম্বাবুয়েকে জিততে দেয়নি টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সিলেটে অধিনায়ক ক্যারিয়ারের ইতি টানেন বাংলাদেশ ক্রিকেটের সফল নায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলা হয়নি বাংলাদেশের। বন্ধ হয়ে যায় চলতি ঢাকা প্রিমিয়ার লিগও। একে একে স্থগিত হয়েছে ৪ টি দ্বিপক্ষীয় সিরিজ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল । ম্যাচ দুটি মার্চে অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেস্তে যায় মহামারিতে।

মে মাসে ৩ ওয়ানডে, ৪টি টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড সফর কথা ছিল বাংলাদেশের। জুনে ২টি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার।

এরপর জুলাইতে ৩ ম্যাচের টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফর করার কথা ছিল বাংলাদেশের। পরে এই সিরিজ আশার আলো দেখলেও দুই বোর্ডের বনিবানা না হওয়ায় পুনরায় স্থগিত হয়ে যায়।

এদিকে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের কথা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ২টি ম্যাচ খেলতে।

সেপ্টেম্বরে এশিয়া কাপ (টি-টোয়েন্টি) অনুষ্ঠিত হবার কথা থাকলেও ভেস্তে যায় করোনা মহামারিতে। তবে সবচেয়ে বড় ক্ষতি অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর স্থগিত হয়ে যাওয়া।

এ বছর বাংলাদেশ মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ খেলে যা ১৯৯৫ সালের পর এত কম ওয়ানডে খেলেছে টাইগাররা।

এসবের মাঝেও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় খুশি এনে দেয় অনূর্ধ্ব-১৯ এর যুবারা। তাদের হাত ধরে বছরের শুরুতে আসে বিশ্বকাপ। এ যাবত কালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য যে এটিই!

বছরের প্রায় ৮ মাস দেশে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে না গড়ালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরটা শেষ করেছে দুটি ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে। প্রথমে ৩ দল নিয়ে বিসিবি প্রেসিডেন্ট কাপ আয়োজন করা হয়। যেখানে চ্যাম্পিয়ন হয় মাহমুদউল্লাহ একাদশ।

এরপর নভেম্বরে ৫ দল নিয়ে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরেন ১ বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান। শেষ পর্যন্ত আসর সেরাও হয় তার দল জেমকন খুলনা। এই দলেরও নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এমআর/এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ভারত থেকে এলো ১০ ট্রাক বিস্ফোরক