ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ক্রিকেটারদের সঙ্গে বলিউড তারকাদের ‘ব্যর্থ’ সব প্রেমের গল্প

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ১২:১২ পিএম
ছবি- সংগৃহীত

ক্রিকেট আর বলিউডের মধ্যে সুসম্পর্ক রয়েছে। অভিনেত্রীদের সঙ্গে ভারতসহ অন্যদেশের একাধিক ক্রিকেটার প্রেমে জড়িয়েছেন। কেউ কেউ সফল হয়েছেন। কারও প্রেম হয়েছে ব্যর্থ। গ্রেট ভিভ রিচার্ড, ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলি থেকে হালের রহিত শর্মাদের ব্যর্থ প্রেমের গল্প জেনে নিবো এক নজরে।

ভিভান রিচার্ডস-নিনা গুপ্ত

ক্রিকেটের সঙ্গে বলিউডের প্রথম নাম জুড়েছিলেন ভিভান রিচার্ডস আর নিনা গুপ্ত। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে শিরোনাম হয়েছিলেন আশির দশকেই। স্ত্রী থাকার পরও নিনার সঙ্গে সম্পর্ক গড়ে নানা সমালোচনায় পড়তে হয়েছিল ভিভকে। তাদের সন্তানও মাসাবা গুপ্ত বর্তমানে ভারতের সুপরিচিত ফ্যাশন ডিজাইনার।

রবি শাস্ত্রী-অর্মিতা সিং

আশির দশকে আরেকটি আলোচিত ক্রিকেটার-অভিনেত্রী প্রেমের গল্প রবি শাস্ত্রী-অর্মিতা সিংয়ের। ক্যারিয়ারের ফর্মে তুঙ্গে থাকার সময় অনেকের নাম রবির সঙ্গে জড়ায়। গণমাধ্যমের কাছে দুজনে নাকি স্বীকারও করেছিলেন একে অপরকে পছন্দ করেন তারা। শেষ পর্যন্ত রিতু সিংকে বিয়ে করেন ভারত দলের বর্তমান প্রধান কোচ। অন্যদিকে নিজের তুলনায় ছোট সাইফ আলী খানকে বিয়ে করেন অর্মিতা। তাদের ঘরে জন্ম নেয় সারা খান। যিনি বর্তমানে বলিউড মাতাচ্ছেন। সাইফের সঙ্গে বিয়ে টিকেনি অর্মিতার। পরে সাইফ বিয়ে করেন কারিনা কাপুরকে।

সৌরভ গাঙ্গুলি-নাগমা

দক্ষিণের তারকা অভিনেত্রী নাগমার সঙ্গে সৌরভ গাঙ্গুলির নাম জুড়েছিল। মাঝখানে গুজব ছিল দুই জনের বিয়েও হয়ে গেছে। ২০০১ সালে একটি মন্দিরে দেখা যায় তাদের। এরপর থেকে নানা গুঞ্জন রটে। ভারতীয় গণমাধ্যমে তাদের দুইজনকে নিয়ে অনেক সংবাদও প্রকাশ হয়েছিল। ১৯৯৭ সালে ছোটবেলার বন্ধু ডোনা গাঙ্গুলির সঙ্গে বিয়ে করেন সৌরভ। তাই তো নাগমার সঙ্গে প্রিন্স অব কলকাতার নাম জুড়ে দেয়ায় ছিল অনেক উত্তাপ।

ওয়াসিম আকরাম-সুস্মিতা সেন

একজন বিশ্বকাপ জয়ী অন্যজন মিস ইউনিভার্স। আলোচনায় এসেছেন বার বার। পাকিস্তান ভারতের দ্বন্দ্বের মধ্যে সৌহার্দের ওপর নাম ছিলেন ওয়াসিম আকরাম ও সুস্মিতা সেন। নান গুঞ্জনের মধ্যে দুজন মিলে একটি রিয়ালিটি শোয়েরও বিচারক হয়েছিলেন। যদিও কেউই নিজেদের প্রেমের বিষয়টি সামনে আনেননি কোনও দিন।

যুবরাজ সিং-কিম শর্মা

মোহাব্বাতে সিনেমার করে আলোচনায় আসা অভিনেত্রী কিম শর্মা ক্যারিয়ারে আহামরি কিছু উপহার দিতে পারেননি। তবে যুবরাজ সিংয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে টানা শিরোনামে এসেছিলেন। যদিও কেউই বিষয়টি স্বীকার করেননি কখনও। কেনিয়ার ধনকুবের আলি পাঞ্জাবির সঙ্গে বিয়ে হয় কিমের। যুবরাজ বিয়ে করেছেন আরেক অভিনেত্রী হ্যাজল কিচকে।

রোহিত শর্মা-সোফিয়া হায়াত

বিতর্কিত অভিনেত্রী সোফিয়াকে নিয়ে রোহিত শর্মার প্রেমের গুঞ্জন ছিল। অনেকে বিরাট কোহলির সঙ্গে সোফিয়ার নাম জুড়েছিলেন। গণমাধ্যমও নানা প্রশ্ন ছুড়েছে সম্পর্ক নিয়ে। শেষ পর্যন্ত নাচলে লন্ডন- আকসার টু সিনেমায় অভিনয় করা সোফিয়া নিজেই এক টুইট পোস্টে রোহিতের সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা জানান। ২০১২ সালে তিনি বলেন, ‘রোহিতের সঙ্গে সর্ম্পক ছিল। এখন আর নেই। বর্তমানে একজন ভদ্রলোকের অপেক্ষা আছি।’

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
সৌরভ গাঙ্গুলি করোনা আক্রান্ত 
এক কথা বারবার বলতে ক্লান্ত বিরাট কোহলি
নায়ক দেবকে হুমকি দিলেন সৌরভ গাঙ্গুলি! (ভিডিও)