
বুধবার রাতে ফ্রেন্স কাপের ফাইনালে এএস মোনাকোকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ে দারুণ ভূমিকা পালন করেছেন কিলিয়ান এমবাপে।
গোল করিয়েছেন, গোলও করেছেন এমবাপে। মূলত তার নৈপুণ্যে এবারও শিরোপা ধরে রাখল পিএসজি। এবারসহ ১৪ বার শিরোপা জিতেছে দলটি।
ফাইনালে মোনাকোকে শুরু থেকেই চেপে ধরে পিএসজি। সেটির সুফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ১৯ মিনিটের মাথায় এমবাপের বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়ে ১-০ গোলে এগিয়ে নেন ইকার্দি। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধেও লম্বা সময় ধরে গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের ৮১ মিনিটে গিয়ে ডি মারিয়ার পাস থেকে বল পেয়ে গোল করেন এমবাপে। যদি ৮০ মিনিটের সময় গোলের দারুণ সুযোগ আসলেও পারেননি এমবাপে।
বাকি কয়েক মিনিটে আর গোল পরিশোধ করতে পারেনি মোনাকো। তাতে ২-০ গোলের জয়ে ফ্রেঞ্চ কাপের রেকর্ড শিরোপা ঘরে তোলে নেইমাররা।
মোনাকো সবশেষ শিরোপা জিতে ১৯৯১ সালে। এবারও শিরোপার অনেক কাছে গিয়ে ব্যর্থ হলো দলটা। এর আগে ২০১০ সালে ফাইনাল খেলে মোনাকো, সেবারও ফাইনালে পিএসজির কাছে হেরে যায়।
এমআর/
https://www.facebook.com/rtvnews24




