ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইতিহাদে ইতিহাস গড়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২১, ০৮:৩৪ এএম
ছবি- টুইটার

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে গতবারের রানার্সআপ প্যারিস সেইন্ট জার্নেইনিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সিটি।

৫১ বছরের না পারার রেকর্ড ভেঙে কোনও ইউরোপীয় দল উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। রেকর্ড গড়তে দুই অর্ধে একটি করে গোল করে সিটি।

আরও পড়ুন... ক্রিশ্চিয়ানোকে অসম্মান করতে পোস্ট করিনি: জামাল

পিএসজির মাঠে প্রথম লেগের খেলায় ২-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে মোট ৪-১ ব্যবধানের জয়ে ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। এছাড়া ম্যাচের ৬৩ মিনিটের মাথায় এঞ্জেল ডি মারিয়ার লাল কার্ড দেখায় দশ জনের দলে পরিণত হয় পিএসজি।

আর সুযোগগুলো ঠিকঠাক নিতে পেরেছে সিটি। তাতে তুষার ঢাকা মাঠেও উত্তাপ ছড়াতে কষ্ট হয়নি রিয়াদ মাহরেজদের। শুধু তুষার নয়, বৃষ্টিও বাধা হয়ে দাঁড়ায় ম্যাচে।

Manchester City vs. PSG score: Live updates from UEFA Champions League  semifinal second leg - CBSSports.com

তবে সব ছাপিয়ে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। ম্যাচের ষষ্ঠ মিনিটের সময় পেনাল্টিও পেয়ে যায়। টিভি রিপ্লেতে দেখানো হয়, পেনাল্টি হয়নি তাতে ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত।

এরপর ১১ মিনিটের মাথায় উল্টো গোল খেয়ে বসে পিএসজি। আলজেরিয়ান মিডফিল্ডার মাহরেজের জোরালো শটে পরাস্ত হন গোলরক্ষক কেইলর নাভাস। প্রথম লেগের খেলায়ও দ্বিতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধ শেষের আগে সুযোগ পায় পিএসজি, সুযোগ পায় সিটিও। তবে গোল আর না হওয়ায় শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও পিএসজি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নিজেদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয় তাদের। এর মাঝে মাহরেজে দ্বিগুণ করে বসেন গোল ব্যবধান।

Preview: Crucial UCL Semi Final: Man City Vs PSG 2nd Leg

৬৩ মিনিটের মাথায় বাঁ দিক থেকে আসা বল কোনাকুনি শটে ব্যবধান ২-০ করেন মাহরেজ। এরপর ৬৯ মিনিটের মাথায় মেজাজ হারিয়ে সিটির অধিনায়ক ফের্নানদিনিয়োকের পায়ে পাড়া দিয়ে লাল কার্ড দেখেন ডি মারিয়া। তাতেই শেষ হয়ে যায় পিএসজির বাকি আশা। শেষ কয়েক মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল।

আগামী ২৯ মে ইস্তানবুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। যেখানে প্রথমবার ফাইনাল খেলবে ম্যানসিটি। তার আগে বুধবার (৫ মে) আরেক ফাইনালিস্ট চূড়ান্ত হবে চেলসি ও রিয়াল মাদ্রিদের লড়াই শেষে।

এমআর/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
সিটির সঙ্গে নিজেদের মাঠে হারল ইউনাইটেড
রোনালদো আমৃত্যু গোল করবেন: গার্দিওলা
শনিবারের খেলার সূচিতে যা থাকছে
শনিবারের খেলার সূচিতে যা থাকছে