
ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি ক্রিকেট। কোনো ফরম্যাটেই ভালো সময় কাটছে না শ্রীলঙ্কার। টেস্ট চ্যাম্পিয়নশিপও শেষ করেছে তলানীতে থেকে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে হবে বাছাইপর্ব।
সব মিলে বেশ বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ’৯৬ বিশ্বকাপ জয়ী দলটি। দলের অভিজ্ঞদের ছাঁটাই করা থেকে নতুন অধিনায়ক। তবুও নেই পারফরম্যান্সের পরিবর্তন।
সবশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলটা ইংল্যান্ড সফর করছে এখন। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।

আর এটা বেশ পুড়িয়েছে লঙ্কানদের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সানাথ জয়সুরিয়াকে। টি-টোয়েন্টি সিরিজে দল হোয়াইটওয়াশ হবার পর টুইটে জয়সুরিয়া লিখেছেন, “খুবই খারাপ দিন শ্রীলঙ্কা ক্রিকেটের। বর্তমান সময়টা খুব কঠিন। আ,অরা চাই, এখনই ক্রিকেটকে বাঁচাতে কঠিন পদক্ষেপ।”
এর আগে বাংলাদেশের কাছে তিন ওয়ানডের সিরিজে ২-০ ব্যবধানে হারের পর জয়সুরিয়া বলেন, “আমি একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ায় বাংলাদেশের কাছে প্রথমবার সিরিজ হার মেনে নিতে কঠিন হয়ে যাচ্ছে। জাতীর সম্মান ঝুঁকিতে রয়েছে, শেয ম্যাচ লড়াই চালাও ছেলেরা।”
এমআর/




