
লিথুয়ানিয়ার জালে গোল উৎসব করলো ইতালি। ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে লিথুয়ানিয়াকে ৫ গোলে ভাসিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরলো ইতালিয়ানরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) ম্যাপেই স্টেডিয়ামে শুরু থেকেই এক তরফা প্রাধান্য দেখায় ইউরোপ সেরারা। ১১ মিনিটে গোলের শুরুটা করেন মইজি কেন।
১৪ মিনিটে এডগারাস উতকুসের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় ব্লুজদের।
এরপর গিয়াকমো রাসপাদোরি, কেন ও জিওভানি ডি লরেঞ্জোর নিশানাভেদে বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে রবের্তো মানচিনির শিষ্যরা।
অপর ম্যাচে কসোভোকে ২-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয় পেয়েছে স্পেন।
প্রতিপক্ষের মাঠ পিস্টিনা স্টেডিয়ামে ৩২ মিনিটে পাবলো ফরনালের গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। ৮৮ মিনিটে ফেরান তোরেসের গোলে জয়ের আনন্দে মাতে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ওয়াই




