
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে কুড়ি ওভারের ফরম্যাটের বিশ্ব আসরে মূলপর্বে জায়গা করে নিয়েছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় (৩৯ উইকেট) শহীদ আফ্রিদির পাশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। তাকেও অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জাহিদ আহসান রাসেল বলেন, ‘দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাপুয়া নিউগিনির বিপক্ষে সর্বোচ্চ রানের জয় পেয়েছে বাংলাদেশ; যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।’
সুপার টুয়েলভের ম্যাচে টাইগারদের জন্য শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
‘আমি আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে’ যোগ করেন তিনি।
ওয়াই/টিআই




