
টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পথে ভারত। আজ আফগানিস্তানের সঙ্গে আবুধাবিতে ম্যাচটা দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। আফগানদের বিপক্ষে ম্যাচটা হারলেই কোহলি-রোহিতদের কেটে ফেলতে হবে বাড়ি ফেরার টিকিট।
আফগানরা অবশ্য ৩ ম্যাচে জয় পেয়েছে দুটি। স্কটল্যান্ড, নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে পথেই রয়েছে রশিদ খান-মোহাম্মদ নবীরা। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরেই ব্যাক-ফুটে চলে যাওয়া ভারত হেরে যায় নিউজিল্যান্ডের কাছেও।
পাকিস্তানের কাছে ১০ আর কিউইদের কাছে ৮ উইকেটে হেরে রান রেটের দিক দিয়েও পিছিয়ে পড়েছে অনেক। টুর্নামেন্টে টিকে থাকলে হলে আজ আফগানদের হারাতেই হবে ভারতের। টিকে থাকার ম্যাচে দলে পরিবর্তন আনেনি ভারত।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান।
ভারত : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, আর অশ্বিন, জাসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান : হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রাহমানুল্লাহ গুরবাজ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), শরাফুদ্দিন আশরাফ, গুলবাদিন নায়েব, রশিদ খান, করিম জানাত, নবীন-উল- হক, হামিদ হাসান।
এমআর/টিআই




