
দেশটির মতো আফগান ক্রিকেটেও চলছে অস্থিরতা। তালেবানের ক্ষমটা দখলের পর দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণও নিয়েছে তারা। শুরুর দিকে চলেছে অনেক ছাঁটাই। তবে দলের হেড কোচ ল্যান্স ক্লুজনার হঠাতই সরে দাঁড়ান চুক্তির মেয়াদ শেষ হবার আগেই।
ক্লুজনারের চাকরি ছাড়ার একদিন পর আফগান ক্রিকেটের সঙ্গে ইতি টানলেন দলটির বোলিং পরামর্শক অজি সাবেক পেসার শন টেইট। ক্লুজনারের মতো হঠাত করেই পেস বোলিং পরামর্শকের দায়িত্ব ছেড়েছেন এই অজি সাবেক গতি তারকা।
যদিও ক্লুজনারের চুক্তির মেয়াদ রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। সে অনুযায়ী এই প্রোটিয়া দায়িত্ব পালন করে যাবেন মেয়াদ শেষ হওয়া পর্যন্ত।
দায়িত্ব ছাড়ার ব্যাপারে শন টেইট বলেছেন, ‘আফগানিস্তান ক্রিকেট দারুণভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশটির তরুণ পেসারদের নিয়ে কাজ করাটা আমি বেশ উপভোগ করেছি। ওদের দারুণ ভবিষ্যৎ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। এছাড়া ল্যান্স ক্লুজনারের মতো একজনের সঙ্গে কাজ করতে পারাটাও দারুণ অভিজ্ঞতা।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সার্টিফিকেট প্রাপ্ত টেইট গত আগস্টে আফগান ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হন পাঁচ মাসের জন্য।
এমআর/এসকে




