ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

হুঁশ ফিরেছে ভারতের, টিকে রইল আফগানদের হারিয়ে

আরব আমিরাত থেকে ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ১১:৪৩ পিএম
ছবি- আইসিসি

চলতি বিশ্বকাপে ভারত যেভাবে শুরু করেছিল সেই হতাশা থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু করার পর দ্বিতীয় ম্যাচে আরও বড় ধাক্কা খায় বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ার শঙ্কা জাগে।

অবশেষে আফগানদের বিপক্ষে বড় জয় পেয়ে সেমি-ফাইনালের দৌড়ে টিকে রইলো ২০০৭ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতকে।

ভারতের ব্যাটাররা সুযোগ বুঝে আফগান বোলারদের কচুকাটা করেছে। দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা মিলে গড়েন ১৪০ রানের জুটি। ১৪.৪ ওভারের মাথায় রোহিতের বিদায়ে ভাঙে জুটি।

রোহিতের ব্যাটে আসে ৩ ছয় ও ৮ ছয়ে ৪৭ বলে ৭৪ রান। এরপর লোকেশ রাহুল ফেরেন ২ ছয় ৬ চারে ৪৮ বলে ৬৯ রান।

ওপেনিং জুটির বিদায়ের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন ঋষব প্যান্ট ও হার্দিক পান্ডিয়া। প্যান্ট করেন ১৩ বলে ২৭ আর পান্ডিয়া করেন ১৩ বলে ৩৫ রান। শেষ দিকে দুজনের ঝোড়ো ব্যাটে ভর করে ২ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২১০ রান।

আফগানিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন গুলবাদিন নাইব ও কারিম জানাত। রশিদ খান উইকেট না পেলেও ৪ ওভারে দেন ৩৬ রান।

ভারতের দেয়া বিশাল লক্ষ্যের সামনে দাঁড়িয়ে খেই হারাতে দেরি হয়নি আফগান ব্যাটারদের। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে মোহাম্মদ শাহাজাদ সাজঘরে ফেরেন মোহাম্মদ শামির বলে শূন্য রানে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানরা দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বোলারদের তোপে। হজরতউল্লাহ জাজাই ১৩ (১৫) রানে ফেরেন জসপ্রিত বুমরার বলে ক্যাচ দিয়ে।

তিন নম্বরে ব্যাট করতে এসে রাহমানুল্লাহ গুরবাজ ১৯ (১০) রান করে ফেরেন রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ দিয়ে নাজিবুল্লাহ জার্দানকে ১১ (১৩) রানে বোল্ড করে ফেরান রবীচন্দ্রন অশ্বিন। মোহাম্মদ নবী খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কাটা পড়েন শামির বলে। ৩২ বলে ৩৫ রান করেন আফগান অধিনায়ক।

শেষ দিকে কারিম জানাতের ৪২ (২২) রানের ইনিংস শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। আফগানরা কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে থামে ১৪৪ রানে।

ভারতের পক্ষে ৩ উইকেট নেন শামি, ২ উইকেট নেন অশ্বিন, ১টি করে নেন বুমরাহ ও জাদেজা।

এমআর/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
ক্লুজনারের পর আফগান ক্রিকেটের দায়িত্ব ছাড়লেন টেইট
দুধের স্বাদ ঘোলে মেটাল ভারত
তবু গর্বিত কেইন উইলিয়ামসন