ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্রাভোর বিদায়, উইন্ডিজকে নিয়ে ছিটকে পড়ল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০৩:০৩ এএম

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যাবার বেলায় সঙ্গী করল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের কাছে হারের দিনে অবসরের ঘোষণাও দিয়ে দিয়েছেন ড্যারেন ব্রাভো।

এই ম্যাচে উইন্ডিজ অধিনায়ক টস জিতে সিদ্ধান্ত নেন বোলিংয়ের। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ৫.২ ওভারের মাথায় আন্দ্রে রাসেলের বলে ক্যাচ এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পেরেরা (২৯)।

নিশাঙ্কা সাজঘরে ফেরেন অর্ধশতক পূর্ণ করে। ব্রাভোর বলে শিমরন হেটমেয়ারের হাতে ক্যাচ দেয়ার আগে খেলেন ৪১ বলে ৫১ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নামা চারিথ আসিলাঙ্কা রাসেলের বলে ক্যাচ দেয়ার আগে ৪১ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে।

এরপর ধাসুন শানাকার ১৪ বলে ২৫ রানের ক্যামিওতে ৩ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় উইন্ডিজদের সামনে।

বড় লক্ষ্য টপকাতে নেমে শুরুতেই বিপাকে পড়ে উইন্ডিজ। ক্রিস গেইল বের হতে পারেননি ব্যর্থতার বৃত্ত থেকে। মাত্র ১ রান করেই ক্যাচ দেন ফার্নান্দোর বলে। একই ওভারের শেষ বলে এভিন লুইস ফেরেন ৮ রান করে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে এভিন লুইস ৩৪ বলে ৪৬ রানের ইনিংস খেললেও রোস্টন চেজ (৯) প্রমাণ করতে পারেননি নিজেকে।

তবে কা লড়াই করে যান শিমরণ হেটমেয়ার। তবে হেটমেয়ারকে যোগ্য সং দিতে পারেননি কেউই। আন্দ্রে রাসেল (২), কাইরন পোলার্ড (০), জেসন হোল্ডার ৮ রানে ফেরায় ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

হেটমেয়ার শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ৮১ (৫৪) রানে। উইন্ডিজরা নির্দিষ্ট ওভার শেষে তুলতে পারে ৮ উইকেটে ১৬৯ রান। লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নেন বিনুরা ফার্নান্দো, চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১ উইকেট করে নেন দুষমন্থ চামিরা ও দাসুন শানাকা। লঙ্কানরা জিতলেও সেমির স্বপ্ন শেষ হয়ে গেছে নেট রান রেটে পিছিয়ে পড়ায়।

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ইংল্যান্ডের
শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শক হলেন মাহেলা
তবু গর্বিত কেইন উইলিয়ামসন
বিশ্বকাপ জিতে বাংলাদেশকে মনে করলেন ফিঞ্চ