ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রোনালদো আমৃত্যু গোল করবেন: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০১:০১ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পেপ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ডার্বি খ্যাত এই ম্যাচের আগে ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ সিটির কোচ পেপ গার্দিওলা।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট-১।

এই ম্যাচের নামার আগে সব শেষবার আতালান্টার মুখোমুখি হয়েছিল ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে ৩৬ বছর বয়সী রোনালদোর শেষ মুর্হূতের গোলে হার এড়াতে সক্ষম হয় দল। ২-২ ব্যবধানে ড্র হওয়া এই ম্যাচে দুটি গোলই আসে সিআরসেভেনের পা থেকে।

‘যতদিন বেঁচে আছেন, ততদিন তিনি গোল করবেন। ৭৫ বছর বয়সে হয়তো অবসরে থাকবেন, তখনও নিজের আয়োজিত বারবিকিউ পার্টিতে খেলবেন, গোলও করবেন।’ ম্যানচেস্টার ডার্বির আগে সংবাদ মাধ্যমের কাছে এসব কথা বলেন পেপ গার্দিওলা।

দীর্ঘদিন ধরে পর্তুগীজ মহারাজ রোনালদো ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখে আসছে বিশ্ব। বর্ষসেরা ফুটবলারের ট্রফি ব্যালন ডি’ অরও নিজেদের মধ্যে ভাগাভাগি করে আসছেন দুজন। মেসির ঝুলিতে ছয়টি ও রোনালদোর কাছে রয়েছে চারটি ট্রফি।

‘লিওনেল মেসিও তার মতোই। এক যুগ ধরে বিশ্ব ফুটবলে তারা যা করেছেন, গোলের পর গোল দিয়ে নিজ নিজ দলকে জিতিয়েছেন। যা নিজ থেকেই কথা বলে।’

যুগ পেরিয়ে ঘরের ছেলে ফিরেছে ঘরে। রেড ডেভিলসদের জার্সিতেই তারকা খ্যাতি পান। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে আবারও ইংলিশ ক্লাবের সঙ্গে নিজের নাম জড়ালেন রোনালদো।

পেপ গার্দিওলার ভাষায়, ‘তার ফেরাটা প্রিমিয়ার লিগের জন্য ভালো বার্তা। ইউনাইটেড ও ক্রিশ্চিয়ানো একে অপরের সঙ্গে জড়িয়ে। তিনি অতীতে ছিলেন। বর্তমানে আছে। হয়তো ভবিষ্যতেও থাকবেন।’

জুভেন্টাস থেকে ম্যানসিটিতে যোগ দেওয়ার গুঞ্জন ছিল রোনালদোর। যদিও শেষ পর্যন্ত ম্যানইউ’র সঙ্গেই চুক্তি হয়। বিষয়টি নিয়ে গার্দিওলার মন্তব্য জানতে চাওয়া হয়।

‘এই নিয়ে তার কাছেই জিজ্ঞেস করতে হবে। ওলের (ওলে গানার সোলসকায়ের, ম্যানইউ কোচ) মতে, তিনি রোনালদোকে সিটির জার্সিতে কল্পনাও করতে পারেন না। পাল্টা প্রশ্ন ছুড়ে পেপ গার্দিওলা বলেন, আপনার মনে হয় তারা এক সঙ্গে খুশী আছে? এটাই এখন মুখ্য বিষয়।’

ওয়াই/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষ তারা
শনিবারের খেলার সূচিতে যা থাকছে
সিটির সঙ্গে নিজেদের মাঠে হারল ইউনাইটেড
এক নজরে শনিবারের খেলার সূচি