ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিতেও বাদ প্রোটিয়ারা, সেমিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ১২:০৫ এএম
ছবি- আইসিসি

টানা চার ম্যাচ জিতেও সেমির টিকিট নিশ্চিত করতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ছিল অনেক সমীকরণ। সেটি নির্ভর করছিল টস ভাগ্যের ওপর।

সে অনুযায়ী ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান টস জিতে নেন ফিল্ডিং করার সিদ্ধান্ত। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তুলে ১৯০ রান। সমীকরণ ছিল ইংলিশদের ১৩১ রানের নিচে আঁটকে দেয়া। তাহলেই সেমিতে যেতে পারবে প্রোটিয়ারা।

১৯০ রান টপকানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ ভুগতে হয়েছে ইংলিশ ব্যাটারদের। প্রোটিয়া বোলারদের তোপের মুখে নিজেদের শান্ত রেখে শেষ পর্যন্ত ১৫.২ ওভারে টপকে যায় ১৩১ রানের লক্ষ্যটা।

সেমি-ফাইনাল নিশ্চিতের পর ইংলিশরা ছিল নির্ভার। তবে জয়ের জন্য লড়াই করেছে প্রাণপণ। এই লড়াইয়ে শেষ পর্যন্ত প্রোটিয়ারা জিতলেও পাঁচ ম্যাচে চার ম্যাচ জিতে সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে পড়ায় বাদ পড়তে হলো গ্রুপ পর্ব থেকে।

প্রোটিয়াদের দেয়া বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশদের ওপেনিং জুটি ভাঙে জেসন রয়ের চোটে। মাত্র ২০ (২১৫) রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। এরপর জশ বাটলার ১৫ বলে ২৬ রান করে বিদায় নেন এনরিক নর্কিয়ার বলে ক্যাচ দিয়ে।

জনি বেইরষ্ট্রোকে ১ রানে ফিরিয়ে দেয়া তাবারিজ শামসির বলে কাটা পড়েন ৩৭ (২৭) রান করা মঈন আলীও। দলের বিপর্যয়ে হাল ধরেন দাউইদ মালান ও লিয়াম লিভিংস্টোন। দুজনের জুটি থেকে রান আসলেও সেটি ছিল ধীর গতিতে।

মালান ৩৩ (২৬) করে ফেরার পর লিভিংস্টোন ফেরেন ২৮ (১৭) রান করে। নিয়মিত উইকেট হারালেও ইংলিশরা ধুঁকতে ধুঁকতে পৌঁছে যায় জয়ের অনেক কাছে। শেষ ওভারে জয়ের জন্য লাগত মাত্র ১৪ রান।

শেষ ওভার করতে এসে রাবাদা ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। প্রথম তিন বলেই ক্রিস ওকস, এউইন মরগ্যান আর ক্রিস জর্ডানকে ফিরিয়ে তুলে নেন হ্যাটট্রিক। এখানেই হেরে যায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে টানা চার জয়ে দাপট দেখানো ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন রাবাদা। ২টি করে নেন শামসি ও ডোয়াইন প্রিটোরিয়াস। ১ উইকেট নেন এনরিক নরকিয়া।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা মাত্র ২ উইকেট হারিয়ে তোলে ১৮৯ রান। ওপেনার রেজা হ্যানরিক্স মঈন আলীর বলে ২ রান করে ফিরলেও কুইন্টন ডি কক আদীল রশিদের বলে ক্যাচ দেয়ার আগে করেন ২৭ বলে ৩৪ রান।

বাকি ওভারগুলো শুধুই রাসি ভ্যানডার দুসেন ও এইডেন মার্করামের। দুসেন ৬০ বলে ৫ চার ও ৬টি ছয়ে খেলেন ৯৪ রানের অনবদ্য ইনিংস। মার্করামও খেলেন ২৫ বলে ৫২ রানের ইনিংস।

গ্রুপ-১ থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে বাদ পড়লেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো সমান ৪টি করে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
মেলবোর্নে ইংলিশদের হতাশার দিন
উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ইংল্যান্ডের
তবু গর্বিত কেইন উইলিয়ামসন
বিশ্বকাপ জিতে বাংলাদেশকে মনে করলেন ফিঞ্চ