ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

তৃণমূল সাঁতারে চোখ ফেডারেশনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০৫:১৫ পিএম

নড়াইলের চিত্রা নদীতে হয়ে গেলে শেখ রাসেল ১৮তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। রোববার (৭ নভেম্বর) ছেলে এবং মেয়ে দুই বিভাগেই এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। যেখানে ছেলেদের বিভাগে ১০ কি.মি. সাঁতরে সেরা হন জাতীয় দল এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ।

মেয়েদের বিভাগে ৮ কি.মি. সাঁতরে শ্রেষ্ঠত্ব অর্জন করেন জাতীয় দল এবং বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। চিত্রা নদীর রথডাঙ্গা হাই স্কুল থেকে শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয় রূপগঞ্জ বাজারের বাঁধাঘাট পয়েন্টে।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্যোগে এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে সহযোগিতায় ছিল বাংলাদেশ নৌবাহিনী ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থা।

প্রতিযোগিতা সামনে রেখে পুরো নড়াইল শহরের আনন্দের ঢেউ জাগে। নড়াইলবাসীর আনন্দের এ মাত্রাকে দ্বিগুণ করে তুলে পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেক। আয়োজন সামনে রেখে শহর রঙিন ব্যানার-পোস্টারে ছেঁয়ে ফেলে প্রতিষ্ঠানটি। শহরের মোড়ে, অলিতে-গলিতে শোভা পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যার নামে এই প্রতিযোগিতা সেই ছোট্ট শিশু শহীদ শেখ রাসেলের রঙ-বেরঙয়ের পোস্টার। এমনকি নদীর দু’পাড়েও পোস্টার-ব্যানার চোখে পড়ে। প্রতিযোগিতা দেখতে আবাল-বৃদ্ধ-বণিতা সকাল থেকেই চিত্রা নদীর পাড়ে এসে জড়ো হোন। অনেকে বাড়ি থেকে চেয়ার-টেবিল এনে তাতে বসে প্রতিযোগিতা উপভোগ করেন।

এবারের প্রতিযোগিতায় ৭ জন ছেলে এবং ৭ জন মেয়ে সাঁতারু অংশ নেন। গেল ২৭ অক্টোবর উন্মুক্ত বাছাই প্রতিযোগিতার মাধ্যমে তাদেও নির্বাচিত করে সাঁতার ফেডারেশন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছেলে সাঁতারুরা হলেন- বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও সাজ্জাদ হোসেন, বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী ও কাজল মিয়া, নড়াইলের রবিউল আউয়াল, বাংলাদেশ আনসারের মো. আশিক শেখ ও কুষ্টিয়ার সাঁতারু আশিকুল ইসলাম। আর মেয়েদের বিভাগে অংশ নেওয়া সাঁতারুরা হলেন- বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন ও লাবনী আক্তার, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ও সুরাইয়া আক্তার, বাংলাদেশ আনসারের মুক্তা খাতুন, নড়াইল জেলার সুমি খাতুন এবং আমলা সুইমিং ক্লাব কুষ্টিয়ার সাঁতারু সুমাইয়া আক্তার। গত বছর এই প্রতিযোগিতা গোপালগঞ্জের মধমুতি নদীতে অনুষ্ঠিত হয়। সেখানেও ছেলেদের বিভাগে সেরার মুকুট পরেন ফয়সাল আহমেদ।

প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে দারুণ খুশি ফয়সাল। তিনি বলেন, ‘প্রতিযোগিতা বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়েছে। আমার বাহিনীকে সেরা (বাংলাদেশ সেনাবাহিনী) করতে পেরে আমি ভীষণ আনন্দিত। প্রতিযোগিতা সামনে রেখে আমি অনুশীলন করেছি। তবে প্রতিযোগিতাটি যে পয়েন্ট থেকে আরম্ভ হওয়ার কথা ছিল সেটা না হয়ে উল্টো দিক থেকে হয়েছে। প্রথমে বলা হয়েছিল বাঁধাঘাট থেকে সাঁতার শুরু হবে। শেষ হবে গোবরা মিত্র ঘাটে। কিন্তু পরে আয়োজকরা উল্টো দিক থেকে এটা শুরু করেছেন। এর জন্য কিছুটা সমস্যা হয়েছে। নৌবাহিনীর সাঁতারুরা দুইবার আমার চোখে ঘুষি দিয়েছে। আমি যাতে জিততে না পারি তারা সেই চেষ্টা করেছে। কিন্তু আমি সব বাঁধা পেরিয়ে শেষ পর্যন্ত জয়ের মুকুট ধরে রাখতে পেরেছি।’

প্রতিযোগিতা মেয়েদের বিভাগে সেরাদের সেরা হতে পেরে খুশি নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার টুম্পাও। এই ধারাবাহিকতা জাতীয় খেলাতেই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ১ ঘণ্টা ৩ মিনিট ১৭ সেকেন্ড সাঁতরে ছেলেদের বিভাগে সেরা হন ফয়সাল। আর মেয়েদের বিভাগে ৫৮ মিনিট ৫০ সেকেন্ড সাঁতরে সেরা হন সোনিয়া আক্তার টুম্পা। এছাড়া ছেলেদের বিভাগে ১ ঘণ্টা ৪ মিনিট সাঁতরে দ্বিতীয় হন নৌবাহিনী পলাশ চৌধুরী এবং পলাশের চেয়ে এক মিনিট বেশি সময় নিয়ে তৃতীয় হন নৌবাহিনীর কাজল মিয়া। এছাড়া মেয়েদের বিভাগে ১ ঘণ্টা ৪৩ সেকেন্ড সাঁতওে দ্বিতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন এবং ১ ঘণ্টা ২ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন নৌবাহিনীর সুরাইয়া আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ও পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান।

এমন আয়োজনে সন্তোষপ্রকাশ করেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এ ধরনের প্রতিযোগিতা বছরে শুধু একবার নয়; একাধিকবার আয়োজনের ইচ্ছাও পোষন করেন। এজন্য পৃষ্ঠপোষকদের আরও বেশি বেশি এগিয়ে আসার অনুরোধও রাখেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের নামে এই আয়োজন। চিত্রা নদীতে এই ধরনের আয়োজন আরো বেশি যাতে হয়, সুন্দর-সুষ্ঠুভাবে হয় এজন্য আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন সভাপতি।

অনুষ্ঠানে সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ও পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য ছোট ভাইয়ের নামে এই প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। আমাদের ফেডারেশনের সম্মানিত সভাপতি ও নৌবাহিনীর প্রধানের সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শক্রমে আমরা দূর পাল্লার সাঁতার প্রতিযোগিতাটি করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই আয়োজন বছরের একবার নয়; দু’বার করব। এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে সাঁতারুরা আরো বেশি উঠে আসব। আমরা তৃণমূলে জোর দিতে চাই। তৃণমূল ফুটবলসহ আরো অনেক কিছু নিয়েই আমরা কাজ করছি। সাঁতারে সেটা করতে চাই। যেখানেই নদী সেখানেই সাঁতার- এই ব্রত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
সাঁতার না জেনেও নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে ফিরলেন শাপলা 
মাঝহ্রদে যুবকের ওপর ঝাঁপিয়ে পড়লো কুমির (ভিডিও)
সাঁতার কাটতে নেমে হঠাৎ কুমিরের মুখে পর্যটক (ভিডিও)
সন্তানদের সাঁতার শেখানোর সময় পাইলটের মৃত্যু