
সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন দল ঘোষণার কিছুক্ষণ পরেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া ১৮ সদস্যের দল থেকে তাকে বাদ দিতে চিঠি দেন বিসিবি বরাবর।
পারিবারিক কারণে ছুটি চাওয়া সাকিবের ছুটি মঞ্জুর করে দুদিন পর। এরপর আজ বুধবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাকিবের বদলি হিসেবে নিউজিল্যান্ড সফরে যাবেন ব্যাটার ফজলে রাব্বি।
এর আগে ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফজলে রাব্বির। চট্টগ্রামে দুই ম্যাচের দুটিতেই রানের খাতা খুলতে না পারায় পরের সিরিজে আর দলে ডাকা হয়নি তাকে।
তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষে ৬টি ম্যাচে ২টি শতকসহ রয়েছে পাঁচটি অর্ধশতকের ইনিংস।
নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম শেখ, ফজলে মাহমুদ রাব্বি।
এম/




