
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে, ৯ উইকেটে জয় তুলেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে চতুর্থ দিনে মাত্র ২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
৯ রান করা অ্যালেক্স ক্যারেকে ফেরান ওলি রবিনসন। মার্কাস হ্যারিস ছিলেন ৯ রানের অপরাজিত। কোনো বল না খেলে ক্রিজে ছিলেন, মার্নাশ লাবুশানে।
এদিন আট উইকেট হাতে নিয়ে ২২০ রানে ব্যাট করতে নামে ইংলিশরা। লাঞ্চ বিরতির আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানে অলআউট হয় সফরকারীরা।
ফলে মাত্র ১৯ রানের লিড পায় জো রুটের দল। নিজেদের প্রথম ইনিংসে ১৪৭ রান তুলেছিল ইংল্যান্ড। অন্যদিকে ৪২৫ রান করে অস্ট্রেলিয়া।
এমএন/এসকে




