
স্প্যানিশ লা লিগায় ওসাসুনার বিপক্ষে এগিয়ে থেকেও জয় পেল না বার্সেলোনা।
রোববার (১২ ডিসেম্বর) ওসাসুনার মাঠে ম্যাচের ১২ মিনিটে নিকোলাস গঞ্জালেসের গোলে লিড নেয় বার্সা। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ১৪ মিনিটে ওসাসুনার ডেভিড গ্রাসিয়া গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ৪৯ মিনিটে আব্দেসসামাদ ইজালজুলির গোলে আবারও এগিয়ে যায় বার্তা। তার গোলে ভর করে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে বার্সা। কিন্তু ৮৬ মিনিটে চিমি আভিলা গোলে আবারও সমতায় ফেরে ওসাসুনা। বাকি সময়ে এই সমতা আর ভাঙেনি। এতেই ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে জাভির শিষ্যরা। ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। সমান ম্যাচ থেকে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ১৭ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে ওসাসুনা আছে দশম স্থানে।
আরএ/এসকে




