
করোনার প্রভাবে হিমশিম খেয়েছে প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের খেলোয়াড়রা আক্রান্ত হওয়ার পর এবার স্প্যানিশ ক্লাবগুলোতেও নজর পড়েছে। প্রথমাবস্থায় তিনজন করোনায় আক্রান্তের পর এবার বার্সেলোনার আরও চারজন আক্রান্ত হয়েছেন করোনায়। সব মিলিয়ে বার্সেলোনা সাতজন খেলোয়াড় ছিটকে গেলেন কোভিডের কারণে।
মঙ্গলবার ও বুধবার দুইটি পৃথক বিবৃতিতে কাতালান নতুন করে আক্রান্তদের খবর নিশ্চিত করে।
যেখানে রয়েছেন সামুয়েল উমতিতি, উসমান দেম্বেলে, গাভি ও আলেহান্দ্রো বালদে। বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছেন এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
বড় দিনের ছুটির পর আগামী রোববার লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বার্সেলোনা। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগে সাত নম্বরে আছে জাভি হার্নান্দেসের দল।
এসকে




