
লেস্টার সিটিকে ৬-৩ ব্যবধানে হারিয়ে বড়দিনের পরদিন বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচটা ঠিক অত সহজ ছিল না, রীতিমতো শ্বাসরুদ্ধকর। নাটকীয় এক ম্যাচই খেলেছে ম্যান সিটি ও লেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২৫ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। সেখান থেকে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-৩ করে ফেলে লেস্টার। তবে সেখান থেকে আরও দুই গোল করে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে সিটিজেনরা।
পঞ্চম মিনিটে প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন। এর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ। ম্যাচের বয়স ২১ মিনিট হতেই তৃতীয় গোলটি করেন ইল্কায় গুন্ডোগান। চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে হালিপূরণ করেন রহিম স্টারলিং।
পরে দ্বিতীয়ার্ধে ফিরে পাল্টা জবাব দেয় লেস্টার। ম্যাচের ৫৫ মিনিটে লিস্টারের প্রথম গোল করেন জেমস ম্যাডিসন, ৪ মিনিট পর ব্যবধান আরও কমান আদেমলা লুকমান। আর ৬৫ মিনিটে গিয়ে স্কোরলাইন ৪-৩ হয় কেনেচি ইহেনাচোর গোলে।
এমেরিক লাপোর্তের ম্যাচের ৬৯ মিনিটে সিটিজেনদের আরও এগিয়ে দেন। পরে ৮৭ মিনিটে স্টারলিং নিশ্চিত করে ম্যান সিটির ৬-৩ গোলের জয়।
লিস্টার ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রয়েছে ১০ নম্বরে। তালিকার দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট।
টিআই




