
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকের চাপায় আবদুল মোমিন (৩৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ সময় জয়নুল (৪৫) নামের অন্য একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটে।
নিহত আবদুল মোমিন উপজেলার রামভদ্রপুরের ত্রিপুরা গ্রামের ইউসুব আলীর ছেলে এবং আহত জয়নুল উপজেলার নন্দইল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, জয়পুরহাট থেকে হিলিগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় ২ ব্যক্তিকে চাপা দেয়। এতে গুরুতর আহত মমিন ও জয়নুলকে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে নেওয়ার পথে আ. মোমিনের মৃত্যু হয়। অপর আহত জয়নুল এর অবস্থাও
আশঙ্কাজনক। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
এমআই




