ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিপিএল

বিপিএল খেলোয়াড় নিলাম শেষে কে কোন দলে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:১৮ পিএম

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খেলোয়াড় নিলাম। দেখে নেওয়া যাক কে কোন দলে খেলছে।

সিলেট সানরাইজার্স-

সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।

ড্রাফট থেকে দেশি: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, সিরাজ আহমেদ , মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন এবং শফিউল হায়াত হৃদয়।

ড্রাফট থেকে বিদেশি: রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা)।

ঢাকা-

সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান এবং এবাদত হোসেন।

ড্রাফট থেকে বিদেশি : মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-

সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড)।

ড্রাফট থেকে দেশি : শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি এবং নাঈম ইসলাম।

ড্রাফট থেকে বিদেশি : চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)

ফরচুন বরিশাল-

সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, মুজিব-উর-রহমান (আফগানিস্তান), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে দেশি : কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।

ড্রাফট থেকে বিদেশি: ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)।

খুলনা টাইগার্স-

সরাসরি চুক্তি : মুশফিকুর রহিম, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা), নাভিন-উল-হক (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক, নাবিল সামাদ।

ড্রাফট থেকে বিদেশি : সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-

সরাসরি চুক্তি : মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড) ও সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি এবং মেহেদী হাসান।

ড্রাফট থেকে বিদেশি: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশেন থমাস (ওয়েস্ট ইন্ডিজ)।

এম/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
শিরোপায় চোখ সাব্বিরের
কেন দল পাননি বিপিএলে, জানালেন আশরাফুল
বিপিএলে কোন দলের খরচ কত?
বিপিএলে দল পাননি আশরাফুল ও নাসির