
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে বাকি নেই এক মাস। ইতোমধ্যে সোমবার, ২৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড় নিলাম পর্ব। যেখানে দল পেয়েছেন দেশ, বিদেশের খ্যাত, অখ্যাত ক্রিকেটাররা।
৬টি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড় দিয়ে দল সাজালেও জায়গা হয়নি বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেনের। মোহাম্মদ আশরাফুল ঘরোয়া লিগে নিয়মিত রান পেলেও জায়গা হয়নি বিপিএলের কোনো দলে।
নাসির হোসেন লম্বা সময় ধরে ফর্মে নেই ঘরোয়া লিগেও। তাছাড়া বিভিন্ন অখেলোয়াড়ি আচরণে শিরোনাম হয়েছেন গণমাধ্যমের। ড্রাফটে আশরাফুল ও নাসির ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ১৮ লাখ টাকা।
এই দুজন ছাড়াও দল পাননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিদ হাসান, তামিম, শাহাদাত হোসেন দিপু।
দল পাননি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চে থাকা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। আরেক লেগ স্পিনার রিশাদ হাসানও পাননি দল। টেস্ট দলের নিয়মিত সদস্য পেসার আবু জায়েদ রাহীকেও নেয়নি কোনো দল।
এম/এসকে




