
ভারতের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই বিপদে শুরু বাংলাদেশের। মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৮৬ রানে থেমে যায় ভারত।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাকে ফেরেন নাজমুল হোসেন শান্ত। দীপক চাহারের নিরীহ এক আউটসুইংয়ে খোঁচা মারতে গিয়ে আউটসাইড এজে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত।
দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধিনায়ক লিটন দাস এবং ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা আনামুল হক বিজয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান।
এর আগে সাকিব আল হাসানের পাঁচ উইকেট এবং এবাদত হোসেনের চার উইকেটের সুবাদে ভারতকে ১৮৬ রানে থামিয়ে দিয়েছে টাইগাররা। সাকিব ৩৬ রানের বিনিময়ে ৫টি এবং এবাদত ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন। ভারতের পক্ষে লোকেশ রাহুল করেন সর্বোচ্চ ৭৩ রান।




