
ফুটবল খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত বছরে সর্বোচ্চ পারিশ্রমিক কার জানেন তো? না জানলে বলে রাখি, সেই খেলোয়াড়ে নাম পর্তুগালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। পারিশ্রমিক কত জানলে নিশ্চয়ই চমকে যাবেন। বছরে তিনি দুশো মিলিয়ন ইউরো চুক্তিতে খেলতে যাচ্ছেন সৌদির একটি ক্লাবে।! সোমবার (৫ ডিসেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেডের এই সুপারস্টার ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সৌদির ক্লাব আল নাসের। জানুয়ারি থেকেই খেলবেন এই তারকা ফুটবলার।
এই ক্লাবটির সঙ্গে রোনালদোর আড়াই বছরের জন্য চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী ক্লাবটির কাছ থেকে প্রতি মৌসুম অর্থ্যাৎ বছরে ২০০ মিলিয়ন পারিশ্রমিক নিবেন তিনি।
বলা হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায়ের পর চ্যাম্পিয়ন লীগে খেলে এমন কোনো ক্লাবে যোগ দেবেন রোনালদো। কিন্তু সব ধারণাকে ভুল প্রমাণ করে সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে যুক্ত হলেন তিনি।
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন রোনালদো। এরআগের রেকর্ডে ছিলেন মেসি ও নেইমার ৭৫ ও ৭০ মিলিয়ন ইউরো।
সূত্র : স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’




