
এজন্যই হয়ত ফুটবল বিশ্বকাপকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। নানা ঘটনার পসরা সাজিয়ে শেষ পর্যন্ত গিয়ে শুরু হয় বিশ্বকাপের আসর। যেহেতু বিশ্বকাপকে ঘিরে গোটা পৃথিবীর মানুষ এক বিন্দুতে একত্রিত হয়, তাই অনেক বিষয়ে মানুষকে আলাদাভাবে ভাবাতে বাধ্য করে। যার সর্বশেষ উদাহরণ বলা যায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপ আয়োজন।
ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম প্রধান দেশে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। মরুর বুকে বিশ্বকাপ আয়োজনকে ঘিরে শুরু থেকেই অনেক আলোচনা-সমালোচনা চলছিল। তবে সেসব ঘটনাকে একপাশে ঠেলে দিয়ে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের আর মাত্র ৪ ম্যাচ দূরে আরব রাষ্ট্রটি।
মাঠের লড়াইয়েও অনেক আলোচিত ঘটনার জন্ম দিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে মাঠে নেমে গোল করে আলোচনায় এসেছিলেন লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলে টিমোথি উইয়াহ। এবার সেমিফাইনালে শ্বশুরবাড়ির দেশ মরক্কোর বিপক্ষে লড়াই করতে দেখে যাবে ফ্রান্স দলের তারকা উইঙ্গার উসমান ডেম্বেলেকে।
আরও পড়ুন- পর্তুগালের কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন রোনালদোর বান্ধবী
২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডেম্বেলে। এবার কাতার বিশ্বকাপেও ফ্রান্সকে সেমিফাইনালে নিয়ে যেতে অপরিহার্য ভূমিকা পালন করেছেন ২৫ বছর বয়সী এই তারকা উইঙ্গার। ইনজুরি আক্রান্ত ফ্রান্স দলের ভরসার প্রতীক হয়ে গুরুত্বপূর্ণ সব ম্যাচেই মাঠে নেমেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার এই ফুটবলার। এবার মাঠের সঙ্গে বাইরের বিষয়কেও সামাল দিতে হবে তার।
আগামী বুধবার (১৪ ডিসেম্বর) দোহার আল বায়েত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচে মাঠে নামার আগে বিপত্তিতে পড়েছেন দেম্বেলে। কারণ, ডেম্বেলের শ্বশুরবাড়ি যে উত্তর আফ্রিকার এই দেশেই।

উসমান ডেম্বেলের স্ত্রীর নাম রিমা এদবুশে। তিনি মরক্কোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দৌর আঘবালৌ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তবে মরক্কোতে জন্মালেও পড়াশুনার জন্য তিনি ফ্রান্সে পাড়ি জমান। সেখানেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও তারকা এই জুটির প্রেমের ঘটনা দীর্ঘদিন ধরে গোপন করে রেখেছিলেন তারা।
অবশেষে ২০২১ সালে রিমার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন দেম্বেলে। যেখানে এই দম্পত্তি মরক্কোর রীতি অনুযায়ী বিয়ে করেন। এরপর চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দম্পতির কোলজুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়। এখন নিশ্চয়ই ডেম্বেলের অবস্থা এমন, ছাইড়া দে মা কাইন্দা বাঁচি।
আরও পড়ুন- সেমিতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে ইতালিয়ান রেফারি




