
ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। প্রথম সেমিফাইনালে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা ও দ্বিতীয় সেমিফাইনালে আশরাফ হাকিমির মরক্কোকে পরাজিত করে ফাইনালে উঠেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
ফ্রান্সের ফাইনালে উঠার দিনে ক্রীড়াপ্রেমীদের আলাদা নজর কেড়েছে আশরাফ হাকিমি ও কিলিয়ান এমবাপ্পের বন্ধুত্ব। ফ্রান্সের জয়ে দল মেতেছে জয়োল্লাসে, কিন্তু এমবাপ্পে মরক্কো শিবিরে। এমবাপ্পে ছুটে গেছেন প্রিয় বন্ধু আশরাফ হাকিমির খোঁজে। দুই দলের ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের বন্ধুত্বে বিন্দুমাত্র চিড় ধরেনি।

হাকিমিকে সমীহ করছেন ফ্রান্সের কোচ

বন্ধু হাকিমিকে টেনে তুলছেন এমবাপ্পে

সাকিমিকে জড়িয়ে দুই বন্ধুর সমীহ

মরক্কোর জার্সি গাঁয়ে এমবাপ্পে

ফ্রান্সের জার্সি গাঁয়ে হাকিমি

মাঠে দুই বন্ধুর লড়াই

ম্যাচ শেষে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দুই বন্ধু




