
বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতার হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ‘ট্যাক্স কার্ড’ পাচ্ছেন।
বুধবার (২১ ডিসেম্বর) ২০২১-২২ করবর্ষের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এবার খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও উইকেট-কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তাদের বিশেষ সম্মাননা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেওয়া হবে।
এদিকে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন মেহজাবীন চৌধুরী, মাহফুজ আহমেদ ও পিযুষ বন্দ্যোপাধ্যায়।
এর আগে ২০২০-২১ কর বছরে খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও সৌম্য সরকার।




