
টেস্ট ফরম্যাটে এসে যেন ব্যাট হাতে খেই হারিয়ে ফেলেছেন মুশফিকুর রহিম। সাদা পোশাকের খেলায় সর্বশেষ চার ইনিংসেই বিশের ঘরে আউট হয়ে ফিরেছেন বাংলাদেশের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।
সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে শতকের পর থেকে এই ফরম্যাটের ক্রিকেটের সর্বোচ্চ ২৮ রানের বেশি আসেনি মুশফিকের ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে মে মাসে ২৩ রান করে আউট হয়ে ফিরেছিলেন।
এরপর চলতি টেস্ট সিরিজের এই নিয়ে তিন ইনিংসে যথাক্রমে ২৮, ২৩ এবং আজ (২২ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে করে প্যাভিলিয়নে ফিরেছেন মুশফিকুর রহিম।




